যুক্তরাষ্ট্র থেকে কাঙ্ক্ষিত বিধ্বংসী সেই সমরাস্ত্র পাচ্ছে সৌদি আরব, জানালেন ট্রাম্প

বিশ্বের সর্বাধুনিক, বিধ্বংসী আর অপ্রতিরোধ্য যুদ্ধবিমান হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান। বিশেষ করে এর উচ্চ গতি এবং স্টেলথ প্রযুক্তি থাকায় রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা ফাইটার জেটটিকে বিশ্বের অন্যান্য সব যুদ্ধবিমানের থেকে অনন্য করে তুলেছে। আর তাই অধিকাংশ দেশের নজরে স্থান পেয়েছে এফ-৩৫ যুদ্ধবিমানটি।যুক্তরাষ্ট্রের সঙ্গে দিন দিন ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ায় সৌদি আরবও বহুদিন ধরে চাইছে […]

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনায় গাজার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের কথা রয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। নিরাপত্তা পরিষদের ১৩টি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও […]

হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেয়।এদিন দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার […]

জুলাই হত্যা মামলা: শেখ হাসিনা ও কামালের ফাঁসির রায়, মামুনের ৫ বছর কারাদণ্ড

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একইসঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।গণঅভ্যুত্থনেরসময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো […]

এবার দাম বাড়ল স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি পাওয়ায় স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার (বাক্সসহ) নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ […]

৬৭৮ কোটি মানিলন্ডারিংয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে অর্জিত ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পেয়েছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এ জন্য তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।তিনি জানান, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর সিআইডি ঢাকার […]

কোনো সমস্যায় পড়লে যাকে স্মরণ করেন হামজা

গত মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলংয়ে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার এরপর বাংলাদেশের জার্সিতে খেলে ফেলেছেন ৬ ম্যাচ। যেখানে নিজে ৪ গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও ১ গোল।বাংলাদেশ ফুটবল দলে প্রবাসীদের […]

স্মৃতির পাতায় বাংলাদেশ-ভারতের লড়াই

ফিফা র‌্যাংকিংয়ে ভারত-বাংলাদেশের ব্যবধান ৪৭ ধাপের। সবশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ এক ধাপ এগিয়ে ১৮৩তম, আর ভারত দুই ধাপ নেমে ১৩৬তম। বড় ব্যবধান নিয়ে দুই দল আজ (মঙ্গলবার) ঢাকায় মুখোমুখি হচ্ছে। তবে বাংলাদেশের ভালো কিছু করে দেখানোর আত্মবিশ্বাস তাদের উজ্জীবিত রাখছে। শিলংয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে গোলশূন্য ড্র করেছিল তারা। হামজা চৌধুরীর দল এবার […]

তৃতীয় বিয়েও টিকল না, ডিভোর্স হলো অভিনেত্রী মীরার

তৃতীয় বিয়েও টিকল না ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের। সম্প্রতিই ডিভোর্স হয়েছে তার। চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে এক বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে তার। ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।অভিনেত্রী মীরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা জানান। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী বলেন, ‘আমি অভিনেত্রী মীরা […]

হাসপাতালে মারা গেলেন গায়ক হুমানে সাগর

নক্ষত্র পতন যেন থামছেই না। একজনকে হারানোর শোক কাটিয়ে উঠার আগেই আরেকজনের মৃত্যুর খবর। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ওড়িয়ার জনপ্রিয় সংগীতশিল্পী হুমানে সাগর। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৫ বছর বয়স হয়েছিল এ গায়কের।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক হুমানে সাগরের শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। […]