দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু

দেশের ১৬৫ উপজেলায় আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান। সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।মহাপরিচালক বলেন,বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত ১৬৫ উপজেলার সরকারি প্রাথমিক […]
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শেকৃবি শিক্ষার্থীদের উল্লাস-মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রকাশকে কেন্দ্র করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।সোমবার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়।মিছিল চলাকালে শিক্ষার্থীরা—“রশি লাগলে রশি নে, হাসিনাকে […]
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সোমবার (১৭ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা […]
শীতে ঠান্ডার ভয়ে গরম পানি করেন? এটি শরীরের জন্য উপকারী না ক্ষতিকর

শীতে প্রায় সবারই ঠান্ডা লাগা ও গলা ব্যথার ভয় থাকে। ঠান্ডা লাগলে বা গলা ব্যথা হলে অসহ্য লাগে। এ অবস্থায় পরিত্রাণ পেতে কিছুক্ষণ পরপর গরম পানি পান করা হয়। কেউ কেউ আবার স্বাস্থ্য কমাতে এবং ডিটক্সিফিকেশনের জন্যও নিয়মিত গরম পানি পান করেন।সাধারণত, গরম পানি পান করাকে হজম প্রক্রিয়ার জন্য উপকারী মনে করা হয়। এ ক্ষেত্রে […]
ভোটের বাকি ৩ মাস, এখনো শুরু হয়নি প্রবাসী ভোটার তালিকায় নাম নিবন্ধন

এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে প্রবাসীদের আগ্রহ ও উৎসাহ থাকলেও ভোটের মাত্র তিন মাস বাকি—এরই মধ্যে শুরু হয়নি প্রবাসী ভোটার তালিকায় নিবন্ধন কার্যক্রম। ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে প্রবাসীদের জন্য ভোট গ্রহণের ব্যবস্থা […]
ঢাকায় হালকা শীতের অনুভূতি, সকালের তাপমাত্রা ১৯ ডিগ্রি

ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীবাসীর মাঝে হালকা শীতের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৯ […]
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ইসি, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার আহ্বান

ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, নির্বাচন কমিশন (ইসি) তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থাকে বলেও সতর্ক করেছেন তিনি।সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি পরিপালন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে […]
জুলাই গণহত্যা ॥ হাসিনার মামলার রায় পড়া চলছে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিচারক।সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা […]
রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: উপদেষ্টা রিজওয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ […]
শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ।রায় ঘোষণাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইমের অতিরিক্ত কমিশনার আ ন ম নজরুল ইসলাম।তিনি বলেন, ‘শুধু রাজধানীতেই ডিএমপির ১৫ হাজার সদস্য কাজ […]