ধানমন্ডিতে পৌঁছেছে দুটি বুলডোজার

রাজধানীর ধানমন্ডি ৩২-এ পৌঁছেছে দুটি বুলডোজার। এক দল তরুণ এগুলোর সঙ্গে আছেন। পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছে।ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন। পরে ভাঙচুর চালানো হয় বাড়িটিতে।এদিকে সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের […]

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন: রায়ের আগে শেখ হাসিনা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগমুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেছেন, অভিযোগগুলো মিথ্যা এবং তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেছেন, রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন।বাংলাদেশে তার ক্ষমতাকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজকের রায় ঘোষণার আগে […]

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।দ্বিতীয় ঘটনায় অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে এই ঘটনা ঘটে। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস […]

মক্কা-মদিনা রুটে বাস দুর্ঘটনা, অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।এই ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। সৌদিসূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা […]

১০ বার ফাঁসিতে ঝোলালেও শেখ হাসিনার শাস্তি কম হবে: স্নিগ্ধ

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ১০ বার ফাঁসিতে ঝোলালেও শেখ হাসিনার শাস্তি কম হবে।সোমবার (১৭ নভেম্বর) সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় শুনতে ট্রাইব্যুনাল চত্বরে হাজির হয়ে তিনি এ কথা বলেন।স্নিগ্ধ বলেন, জনগণ যে রায় চব্বিশের ৫ আগস্ট দিয়েছে, আজকে আদালতের মুখ […]

রায় ঘোষণায় যত সময় লাগতে পারে, জানালেন চিফ প্রসিকিউটর

জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে হওয়া মামলার রায় পড়ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করছেন।ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. তাজুল ইসলাম বলেন, রায় ঘোষণায় সর্বোচ্চ ঘণ্টাখানেক সময় লাগতে পারে।এ […]

নভেম্বরে ১৫ দিনে এলো দেড় বিলিয়ন ডলারের রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি মার্কিন (এক দশমিক ৫২ বিলিয়ন) ডলারেরও বেশি রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৫৭১ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা ১২৩৮ কোটি টাকা করে।এই ধারা অব্যাহত থাকলে নভেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ […]

বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে সোমবার (১৭ নভেম্বর) স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলারের চাপ এবং এই সপ্তাহে প্রকাশিতব্য একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটাকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব যেন বাজারে প্রভাব ফেলেছে। খবর রয়টার্সস্পট গোল্ড ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬২.৯৬ ডলারে নেমেছে। ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ হারিয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৪.৫০ ডলারে লেনদেন হয়।টানা দ্বিতীয় […]

হাসপাতাল ছাড়লেও অনিশ্চিত গিলের মাঠে ফেরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যদিও তার মাঠে ফেরার বিষয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবে দ্রুতই তিনি দলের অনুশীলনে ফিরতে প্রস্তুত নন।কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ঘাড়ে অস্বস্তি অনুভব করেন গিল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে তাকে কিছু […]

সেই মামলায় জামিনের পর দীর্ঘ বিবৃতিতে যা বললেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে মামলা হয়েছিল। আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করেন। আর সেই মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির […]