বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

তৃতীয় বিয়েও টিকল না, ডিভোর্স হলো অভিনেত্রী মীরার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার
তৃতীয় বিয়েও টিকল না, ডিভোর্স হলো অভিনেত্রী মীরার

তৃতীয় বিয়েও টিকল না ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের। সম্প্রতিই ডিভোর্স হয়েছে তার। চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমের সঙ্গে এক বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে তার। ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
অভিনেত্রী মীরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা জানান। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী বলেন, ‘আমি অভিনেত্রী মীরা বাসুদেবন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, আমি ২০২৫ সালের আগস্ট থেকে অবিবাহিত।’
দক্ষিণী এ তারকা লিখেছেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে চমৎকার ও শান্তিপূর্ণ সময়ে আছি।’ তার এ বিবৃতিতে এটি স্পষ্ট হয়―কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে তার। এটি ছিল জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশনা মাত্র।
এর আগে গত বছরের মে মাসে কোয়েম্বাটুরে মীরা ও বিপিনের বিয়ে হয়। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। কিন্তু বিয়ের মাত্র এক বছর অতিক্রম হতে না হতেই ডিভোর্স হলো তাদের। ডিভোর্সের ঘোষণা দেয়ার পরই ইনস্টাগ্রাম থেকে বিপিনের সঙ্গে থাকা সব ছবি ও ভিডিও মুছে ফেলেছেন অভিনেত্রী।
মীরা ও বিপিনের প্রথম দেখা হয়েছিল ‘কুদুম্ববিলাক্কু’ ধারাবাহিকের সেটে। পরিচয়টা পেশাদার কাজের ক্ষেত্রে হলেও তা ধীরে ধীরে প্রেম-ভালোবাসায় রূপ নেয়। পালাক্কাড়ের বাসিন্দা বিপিন কুদুম্ববিলাক্কু-সহ কয়েকটি টেলিভিশন ধারাাবাহিকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। একাধিক তথ্যচিত্রেও কাজ করেছেন তিনি।
এদিকে বিপিনকে বিয়ের আগে অভিনেতা জন কোকেনের সঙ্গে বিয়ে হয়েছিল মীরার। ওই সংসারে আরিহা নামে একটি পুত্রসন্তান রয়েছে তাদের।
প্রসঙ্গত, দক্ষিণী সিনেমায় প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন মীরা। অভিনেতা মোহনলালের বিপরীতে ‘ব্লেসির থানমাথরা’ সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। এছাড়া টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি লাভের আগেই কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পচমরথনলিল’ ইত্যাদি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories