বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন সেলিম খান নেত্রকোনার মোহনগঞ্জে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন হস্তান্তর হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি নবনিযুক্ত ইবির প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার দাম বাড়ল স্মারক স্বর্ণ ও রুপার মুদ্রার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি পাওয়ায় স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রার (বাক্সসহ) নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা। এতদিন মুদ্রাগুলো বিক্রি করা হতো ১ লাখ ৭০ হাজার টাকায়।
এ ছাড়া স্মারক রৌপ্য মুদ্রার (বাক্সসহ) নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা। এর আগে এই মুদ্রাগুলোর বিক্রিমূল্য ছিল ৮ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে স্মারক মুদ্রার দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য ১৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।
জাতীয় স্বার্থে এই তথ্যটি প্রচারের জন্য গণমাধ্যমকে বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories