বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

রংপুরের ‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান এ তথ্য নিশ্চিত করেন।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ ও ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ ডিসেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৬ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের তারিখ […]

দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশে সমস্যার সম্মুখীন পাঠকরা

দেশের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পাঠকদের। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই সমস্যার শুরু হয়েছে।পাঠকরা জানান, তারা চ্যানেল 24, দৈনিক সমকাল, ঢাকা পোস্ট, জাগো নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। এই তালিকায় আছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থাও (বাসস)।একজন ওয়েবসাইট ডেভেলপার বলেন, দেশে ডাটা সেন্টারে […]

অনলাইনে নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন প্রযুক্তি বিশেষজ্ঞ, আপনি নিরাপদ তো?

যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ও গার্লগাইডিং-এর নতুন চিফ এক্সিকিউটিভ ফেলিসিটি ওসওয়াল্ড অনলাইন নিরাপত্তার বিষয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন বর্তমান সময়ে অনলাইন নিরাপত্তা আগের চেয়ে আরও খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মেয়েদের নিরাপদ রাখতে যথেষ্ট কাজ করছে না, বরং অনেকে অনলাইন সেফটির জন্য বাজেট কমিয়ে দিচ্ছে।ফেলিসিটি ওসওয়াল্ড জানান, প্রযুক্তি কোম্পানিগুলোতে নারীবিদ্বেষ, […]

ভাত খাওয়ার পর ক্লান্তি ও ঘুম পায়? এসব কীসের ইঙ্গিত

দুপুরে বা রাতে খাবার খাওয়ার কিছুক্ষণ পর অনেকেরই তীব্র ক্লান্তি বা ঘুম ভাব হয়। কারও আবার খাবার খাওয়ার পরই ঘুম ভাব চলে আসে। এ সময় কাজ না থাকলে কেউ কেউ ঘুমিয়েও পড়েন। কেননা, ঘুম তো চাইলেই সবসময় আসে না। ফলে এই সুযোগও কিছু মানুষ হারাতে চান না।দিনে খাবার খাওয়ার পর ক্লান্তি অনুভব বা ঘুম ভাবের […]

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো ১৭০ বাংলাদেশিকে

লিবিয়া হতে প্রত্যাবাসনেচ্ছুক ১৭০ অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬ টা ১০ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশের ফিরিয়ে আনা হয়েছে।জানা গেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে […]

টঙ্গীতে রেললাইনের পাশে অগ্নিকাণ্ড, পাঁচ গুদামের মালামাল পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশে বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকার বস্তা পট্টিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দ্রুত খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ৬টার দিকে গুদামের পিছনের অংশে রেললাইনের পাশে আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত […]

আওয়ামী লীগের সহিংসতাপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকা উচিত : ক্রাইসিস গ্রুপ

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার পর বেলজিয়ামভিত্তিক গ্রুপটি এ মন্তব্য করেছে। তারা বলেছে, এ বিচারপ্রক্রিয়া সমালোচনামুক্ত নয়। তবে এ রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব […]

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি।বিবৃতিতে রাভিনা শামদাসানি বলেন, ‘ঢাকায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন। এটি গত বছরের […]

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন: রায়ের আগে শেখ হাসিনা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগমুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেছেন, অভিযোগগুলো মিথ্যা এবং তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেছেন, রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন। খবর ভারতীয় গণমাধ্যমের।বাংলাদেশে তার ক্ষমতাকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজকের […]

শেখ হাসিনার রায়ের পর অন্যান্য মামলায় অভিযুক্তদের বিচার দাবি বিএনপির

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার পর অন্যান্য মামলায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণে বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এমন দাবি উঠে আসে।পরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, […]