বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন সেলিম খান নেত্রকোনার মোহনগঞ্জে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু বিএলআরআই উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন হস্তান্তর হয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি নবনিযুক্ত ইবির প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার রায়ের পর অন্যান্য মামলায় অভিযুক্তদের বিচার দাবি বিএনপির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার পর অন্যান্য মামলায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণে বিএনপির স্থায়ী কমিটির সভায় গৃহীত প্রস্তাবে এমন দাবি উঠে আসে।
পরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিচারের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের গুম-খুন, বিচার বহির্ভূত হত্যার শিকারসহ গণঅভ্যুত্থানে শহিদদের আত্মা শান্তি পাবে।
এ সময় আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সর্বোচ্চ সাজা হওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories