বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

হাসপাতালে মারা গেলেন গায়ক হুমানে সাগর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার
হাসপাতালে মারা গেলেন গায়ক হুমানে সাগর

নক্ষত্র পতন যেন থামছেই না। একজনকে হারানোর শোক কাটিয়ে উঠার আগেই আরেকজনের মৃত্যুর খবর। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ওড়িয়ার জনপ্রিয় সংগীতশিল্পী হুমানে সাগর। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৫ বছর বয়স হয়েছিল এ গায়কের।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক হুমানে সাগরের শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়াসহ লিভার অকেজো এবং বিভিন্ন অঙ্গ বিকল হয়েছিল। এ অবস্থায় তিনদিন হাসপাতালে ভর্তি ছিলেন এই তারকা।
ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা জানিয়েছেন, লাইফ সাপোর্টে রাখা হয়েছিল হুমানে সাগরকে। চিকিৎসকদের আন্তরিক চেষ্টা থাকার পরও ফেরানো সম্ভব হয়নি তাকে। আর তরুণ এ গায়কের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ওড়িয়া শোবিজ ইন্ডাস্ট্রিতে।
এ গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের সিনেমা-সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। এছাড়াও শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সংসদ সদস্য বৈজয়ন্ত পান্ডা।
জানা গেছে, গত ১৪ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুমানে সাগর। বাইল্যাটারাল নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম―সবই একসঙ্গে বাসা বেঁধেছিল তার শরীরে। এ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সব ধরনের পরীক্ষা করে চিকিৎসা শুরু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, সব ধরনের রোগই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এ জন্য নানা ধরনের ওষুধেও কাজ হয়নি। শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতেও বিশেষ উন্নতি দেখা যায়নি। পরে সোমবার রাতে মৃত্যু হয় তার।
প্রসঙ্গত, তিতিলাগড়ের সংগীত পরিবারে জন্ম হুমানে সাগরের। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি বেশ ঝোঁক ছিল। অল্প বয়সের সেই সুর জাদু করতো সবাইকে। ওড়িশার জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টেলিভিশন শো থেকে বিনোদন জগতে অভিষেক হয়। ২০১৫ সালে প্রথম প্লে-ব্যাকের সুযোগ পান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ গায়ককে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories