আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ: অর্ধবছরেই প্রায় ৪০০ কোটি টাকা রাজস্ব আয়

ঢাকায় বসানো হয়েছে নতুন রাডার। এখন থেকে বাংলাদেশের আকাশ সীমায় এলেই দিতে হবে রাজস্ব। প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং পরোক্ষ নিয়ন্ত্রণের কারণে এতদিন এই ব্যবস্থা চালু ছিলনা। এসব সমস্যা কাটিয়ে দেশের আকাশসীমা এখন পুরোপুরি নিজেদের কব্জায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার এবং পূর্ণাঙ্গ রাডার ব্যবস্থা চালুর পর পাল্টে গেছে দেশের এভিয়েশন […]
দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি,মন্ত্রিসভার অনুমোদন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে দুর্গাপূজার নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা […]
নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।তিনি বলেন, আন্তর্জাতিকভাবে জ্বালানির দামে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এর […]
পটুয়াখালীতে ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

চোরাচালানবিরোধী অভিযানে পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ২১ টন জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ […]
মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে সোমবার (৫ অক্টোবর) আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বিগত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি আগ্রাসনের জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই আক্রমণ পরিচালনা করেছে বলে হুথিদের এক সামরিক মুখপাত্র এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।হুথি সামরিক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবন্দরটিতে সূক্ষ্ম হামলা চালানো হয়েছে, যার […]
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

ইরানের মদতপুষ্ট সশস্ত্র ইয়েমেনি গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ার পর অবশেষে সক্রিয় হলো ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা জোট। গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জোটের কৌশলগত-রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে জোট সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পাশাপাশি, এ সিদ্ধান্তের আওতায় সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণাও দিয়েছে মক্কা প্রতিরক্ষা জোটের […]
১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটককৃতদের পুশব্যাকের জন্য ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের ভিত্তিতে এই খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্তকরণ জরিপ চালিয়ে প্রায় […]
মৃণাল চৌধুরী সৈকত এর একগুচ্ছ কবিতা

কৃষ্ণ গহ্বরে মৌদলমৃণাল চৌধুরী সৈকত ভালোবাসতে চাই অর্হনিশিধ্যানে জ্ঞানে স্বর্গ নরক মর্ত্য পাতাল,হৃদয়ের অভ্যন্তরে যতন করে রাখতে চাইঅতীত বর্তমান ভবিষ্যত জীবনের কর্মযজ্ঞ।কিন্তু, অনাকাঙ্ক্ষিত সেই আগন্তুককেচিনতে বা জানতে পারিনি কখনো,এ আমার চরম ব্যর্থতা বৈকি !দলবেঁধে ফুলে ফলে ভ্রমরের আনাগোনাসময় ফুরিয়ে গেলে নীরবতায় কাটে সময়,যে বাসা বাঁধে নিস্পাপ ভ্রমরের দলসে বাসা ভেঙ্গে দেয় সমাজের লোক-তবু বেঁচে থাকার […]
দেবদাস হালদার এর একগুচ্ছ কবিতা

অবসরের এই বয়সসীমা…দেবদাস হালদার শুধুমাত্র তৃতীয় বিশ্বের অনেক দেশেইসরকারি সব চাকরিতে অবসরেরএই বয়সসীমানির্দিষ্ট অংকে পৌঁছামাত্রই প্রযোজ্য হয়;তবে বেসরকারি চাকরি আর ব্যবসাতেকিংবা কোনোপরিবারের হাল ধরাতে এটা কিন্তুকোনোক্রমেই মরার আগে বারিত নয়। নদীর পাড়ে বাড়ি… …দেবদাস হালদার খরস্রোতা নদীর পাড়ে বাড়িব্রেক অকেজো সুন্দর গাড়িআর বেপরোয়া নর-নারী(!)কখন যে কার কি ঘটে যায়কেউ কি তাহা বলতে পারি? দেয়ালে যখন […]
মন্তব্য প্রতিবেদন : কথায় বলে পুলিশ জনগনের বন্ধু, আর সংবাদকর্মীরা নাকি ধান্ধাবাজ ! আদৌ কি তাই ?

পুলিশ যেমন মানব সেবা করেন ঠিক তেমনী সংবাদকর্মীরা। সংবাদকর্মীরা তবে কার বা কাদের বন্ধু ? জানতে ইচ্ছে করে খুব। দু-চার টা নামধারী সংবাদকর্মীর কারণে সকল সংবাদকমীরা কি অপ-সাংবাদিকতায় জড়িত ? নিশ্চয়ই না। ভাত খেলে ভাত পড়বেই। সমাজের সকল শ্রেনী পেশার মধ্যেই ভালো মন্দ ছিলো, আছে, থাকবে। যেমনটা পুলিশের মধ্যেও আছে। পুলিশের ভালো কাজের কথা লিখলে […]