কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। বিধ্বস্ত সেই জাহাজটি থেকে ২৩ জন ভারতীয় নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড বাহিনী।গত কাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, লাইবেরিয়ার পতকাবাহী আফরাম্যাক্স রিও নামের সেই জাহাজটিতে নাভাল (সমুদ্রে ব্যবহারের উপযোগী) ড্রোন আঘাত হেনেছিল। […]

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী। তারা হলেন ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই।বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে রসায়নের ওই দুই নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স বলেছে, জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত সংশ্লেষণে স্বয়ংক্রিয় অনুঘটন […]

বাংলাদেশ-মালয়েশিয়া পর্যটন সেতুবন্ধনে মাইশা ট্রাভেল

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (ইনট্যাক) ২০২৬’-এ অংশ নিয়ে পর্যটনসেবা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেছে মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি।তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ অংশ নেয়। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ১৫৫টি বুথে বিভিন্ন […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের ৩ দফা

পঞ্চম বছরে পা দেওয়া রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে তিন দফার যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের গত মাসের কিয়েভ সফরের সময় এই পরিকল্পনাটি ইউক্রেনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বুধবার (৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের পেশ করা প্রস্তাবের তিন মূল বিষয়ের মধ্যে রয়েছে […]

সবাইকে কাঁদিয়ে হাসছেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন

২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ‘দাড়ি’ বসালেন লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টাইন মহাতারকা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের হৃদয়ে যে আলোড়ন তুলেছিলেন তা বলাই বাহুল্য। ফলে কোটি পাগলপারা মানুষ তার এই বিদায়ী মুহূর্তে বুক ভাসাবেন তাও অনুমান করা কঠিন নয়। কাঁদছেন সতীর্থ, কোচ থেকে শুরু করে কাছ থেকে মেসিকে দেখা সকলেই। তবে হাসি-কান্নায় মিশ্রিত বিদায়ী বক্তব্যে তিনি নিজের […]

৩৮টি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় শুরু হয়েছে কোরআন প্রতিযোগিতা

মালয়েশিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা। মঙ্গলবার (৬ অক্টোবর) কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) ৬৬তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান আনোয়ার।তিনি বলেন, কোয়ান্টাম […]

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে।ডেঙ্গুতে চলতি অক্টোবর মাসে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। প্রথম সপ্তাহেই (শুরুর সাত দিন) ৪৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।এর মধ্যে গতকাল মঙ্গলবার ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। যা চলতি বছর এক দিনে […]

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে দুইজন ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট ১ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জন মারা গেছেন। […]

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে, কমেছে মজুরি বৃদ্ধির হার

দেশের সার্বিক মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা তার আগের মাস আগস্টে ছিল ৮.২৬ শতাংশ।মূলত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি বাড়লেও কমেছে মজুরি বৃদ্ধির হার। অর্থাৎ ব্যয় বাড়লেও কমেছে আয়।বুধবার (৭ […]

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস […]