সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে আজ।বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।ফরমাল […]
১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৩০ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। […]
আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণ ভরিতে ২ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি […]
সমালোচনার মুখে ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে তীব্র সমালোনার পর ফিফা ঘোষণা করেছে, প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম কমিয়ে ৬০ ডলার করা হবে। আগের ঘোষণায় ফাইনালের টিকিটের দাম ৪,১৮৫ ডলার পর্যন্ত ধরা হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। স্কাই স্পোর্টসফিফা জানিয়েছে, নতুন নীতি অনুযায়ী, সব ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার […]
আমাদের সময়ের সম্পাদক হলেন বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত

দৈনিক আমাদের সময়ের সম্পাদকের দায়িত্ব নিয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও করপোরেট ব্যক্তিত্ব মো. শাখাওয়াত হোসেন। তবে চলতি বছর আরও এক বড় দায়িত্বে এসেছেন তিনি। গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে সহ-সভাপতি হয়েছিলেনগেল মে মাসে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হন। তার তিন উপদেষ্টার একজন ছিলেন শাখাওয়াত। তখন তাকে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়েছিল।সাখাওয়াত দেশের পর্যটন খাতের […]
নিজেকে শেষ করলেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর টাকার জেনাল

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা টাকার জোনাল মারা গেছেন। গত ১১ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩১ বছর বয়স হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কারসন জেনাল ও কনর জেনাল।বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ডিসেম্বর টাকার জেনাল আত্মহত্যা করে মারা গেছেন বলে জানিয়েছে […]
তারকা দম্পতি রব-মিশেলকে হত্যার অভিযোগে ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের প্রখ্যাত নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের মৃত্যুর ঘটনায় ছেলে নিক রেইনারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জেলা অ্যাটর্নি নাথান হচম্যান বলেছেন, বিশেষ পরিস্থিতিতে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’র দুটি খুনের অভিযোগের মুখোমুখি হতে যাচ্ছেন নিক রেইনার।এ অভিযোগে দোষী সাব্যস্ত […]
চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের বক্তব্যকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপপ্রয়াস হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় অধ্যাপক শামীম উদ্দিন খানের দেয়া ‘অবাস্তব’ মন্তব্য এবং পরবর্তী কর্মকাণ্ডের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে উদ্দেশ্যমূলকভাবে […]
বিজয় দিবসে ইবিতে ‘সহস্র কণ্ঠে দেশের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সহস্র কণ্ঠে দেশের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত গানের সুরে অংশ নেন শিক্ষার্থীরা।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে […]
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির অবস্থা এখনও সংকটাপন্ন: ডা. আহাদ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।ডা. আব্দুল আহাদ জানান, ওসমান হাদি এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশটি নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন […]