বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

নিজেকে শেষ করলেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর টাকার জেনাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার
নিজেকে শেষ করলেন তরুণ টিকটকার টোকার জেনাল

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর ও টিকটক তারকা টাকার জোনাল মারা গেছেন। গত ১১ ডিসেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩১ বছর বয়স হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই কারসন জেনাল ও কনর জেনাল।
বুধবার (১৭ ডিসেম্বর) প্রকাশিত সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ ডিসেম্বর টাকার জেনাল আত্মহত্যা করে মারা গেছেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষক।
এদিকে তার ভাই কারসন ও কনর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টে তাদের ভাইকে স্মরণ করেছেন। সেখানে তারা লিখেছেন, ‘ঠিক কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু এবং একজন ভালো বড় ভাই ছিলে। আমার পুরো জীবন তোমার দিকে তাকিয়ে এবং তোমার দেখানো পথ অনুসরণ করার চেষ্টা করে কাটিয়েছি। কারণ, তুমি আমার নায়ক ছিলে।
এছাড়াও লিখেছেন, ‘আমি জানি, একটি বিষয় নিশ্চিত এবং তা হলো, আমরা আবার দেখা না হওয়া পর্যন্ত বাকি জীবন তোমার দিকে তাকিয়েই কাটিয়ে দেব।
প্রসঙ্গত, টাকার জেনালের টিকটকে প্রায় ২৬ লাখ ফলোয়ার ছিল। এতে প্রায়ই দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় পোস্ট করতেন। সেই সঙ্গে ভাইদের সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ এবং গেমে অংশ নেয়ার ভিডিও-ও শেয়ার করতেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রায় ৩ লাখ ৫০ হাজার ফলোয়ার ছিল তার। সেখানেও দৈনন্দিন জীবনের কনটেন্ট ও ছবি পোস্ট করতেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories