বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিজয় দিবসে ইবিতে ‘সহস্র কণ্ঠে দেশের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সহস্র কণ্ঠে দেশের গান ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত গানের সুরে অংশ নেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজনজুড়ে বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশাত্মবোধক আবহ ছিল চোখে পড়ার মতো নতুন দৃশ্যপট।
সরেজমিনে দেখা যায়, সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্মবোধক গান, সমবেত কণ্ঠে দেশের গান, নৃত্য পরিবেশনা এবং আবৃত্তি। ‘সহস্র কণ্ঠে দেশের গান’ পর্বে শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে দেশপ্রেমের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর আগে এত বড় পরিসরে ও জাঁকজমকপূর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপনের নজির নেই। তাদের মতে— আয়োজনের প্রতিটি পর্বেই বাঙালিয়ানা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের চেতনার স্পষ্ট প্রতিফলন ঘটেছে।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং জাতীয় দিবসগুলো সম্মিলিতভাবে উদযাপনের সংস্কৃতি গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ৭১ সালে যে পূর্ণতা আমরা পাইনি, ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতার মাধ্যমে তা অর্জিত হয়েছে। পতিত স্বৈরাচার অতীতে নিজেদের স্বার্থে বিজয় দিবস উদযাপন করলেও ২৪-এর পর আমরা সবাই স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে এ দিবস উদযাপন করতে পারছি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ৭১-এর বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ও ২৪-এর চেতনা একই—একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়া। দেশের স্বাধীনতা রক্ষায় তোমাদের সবাইকে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
উপাচার্য আরও বলেন, “স্বাধীনতাবিরোধী একটি গোষ্ঠীর ষড়যন্ত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় স্পষ্ট হয়েছে। ছাত্রজনতা এদেশের স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখবে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories