রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

সমালোচনার মুখে ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কমালো ফিফা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে তীব্র সমালোনার পর ফিফা ঘোষণা করেছে, প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম কমিয়ে ৬০ ডলার করা হবে। আগের ঘোষণায় ফাইনালের টিকিটের দাম ৪,১৮৫ ডলার পর্যন্ত ধরা হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা। স্কাই স্পোর্টস
ফিফা জানিয়েছে, নতুন নীতি অনুযায়ী, সব ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার (৭,৩৪২ টাকা) এবং সর্বোচ্চ ১০০ ডলার (১২,২৩৭ টাকা) ধরা হবে। ফিফা নিশ্চিত করেছে যে কোনো টিকিট ১,০০০ ডলারের বেশি হবে না। ১০০ ডলারের টিকিটগুলো ‘সাপোর্টার এন্ট্রি টায়ার প্রাইস’ হিসেবে বিক্রি করা হবে।
ফিফা এই পরিবর্তনের কারণ স্পষ্ট করেনি, তবে টুর্নামেন্টে ভক্তরা যাতে তাদের প্রিয় দলের খেলা মাঠে বসে উপভোগ করতে পারেন, সেই জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউরোপীয় ফুটবল সমর্থক গোষ্ঠী (এফএসই) ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং শারীরিকভাবে অক্ষম ভক্তদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।
২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি এবার শিরোপা ধরে রাখার প্রচেষ্টায় মাঠে নামবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories