বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার
চবি উপ-উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের বক্তব্যকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপপ্রয়াস হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় অধ্যাপক শামীম উদ্দিন খানের দেয়া ‘অবাস্তব’ মন্তব্য এবং পরবর্তী কর্মকাণ্ডের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব, আত্মপরিচয় ও স্বাধীনতার ভিত্তি। এই ঐতিহাসিক সত্যকে খাটো করা, বিভ্রান্তিকর ব্যাখ্যা দেয়া কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—বিশেষ করে এমন একজন ব্যক্তির কাছ থেকে, যিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে রয়েছেন।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিযোগ, সাম্প্রতিক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভ্রান্তিকর ব্যাখ্যা প্রচার করা হয়েছে এবং প্রায় ১০ জন শিক্ষককে ইতিহাস বিকৃতিতে প্ররোচিত করা হয়েছে। তারা মনে করেন, দায়িত্বশীল পদে থেকে ইতিহাস নিয়ে অসত্য, বিভ্রান্তিকর বা বিকৃত বক্তব্য দেয়ার প্রবণতা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে ক্ষুণ্ণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে ভুল ইতিহাসে শিক্ষিত করার সামিল
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তিগত ব্যাখ্যার বিষয় নয়; এটি জাতির সর্বসম্মত ইতিহাস। ইতিহাস বিকৃতির যেকোনো প্রচেষ্টা জাতির চেতনার বিরুদ্ধে অবস্থান নেয়ার নামান্তর।
এ প্রেক্ষিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অবিলম্বে উপ-উপাচার্যের বক্তব্যের প্রকাশ্য ও নিঃশর্ত প্রত্যাহার, ইতিহাস বিকৃতির জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকার দৃঢ় অঙ্গীকার দাবি করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories