নোয়াখালীর বিপক্ষে ৭ রানে ৫ উইকেট নাসুমের, বিপিএল ইতিহাসে চতুর্থ সেরা

বিপিএলের ১৩তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে আগুন ছড়িয়েছেন নাসুম আহমেদ। মাত্র ৭ রান দিয়ে প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাতে সিলেট টাইটানসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারের ৩৪ বল বাকি থাকতেই ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী।নাসুমের এই বোলিং বিপিএল ইতিহাসে ফাহিম আশরাফের সঙ্গে যৌথভাবে চতুর্থ সেরা। গত মৌসুমে সিলেটের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে […]

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘ধিক্কার’ মিশা সওদাগরের

আইপিএলে বড় অঙ্কের চুক্তি পেয়েও শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া এই ক্রিকেটারকে স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে সরিয়ে দেয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ঢালিউডের প্রভাবশালী অভিনেতা মিশা সওদাগর।ঘটনাটিকে শুধু একটি ক্রিকেট সিদ্ধান্ত নয়, বরং সংস্কৃতি ও ক্রীড়ার ওপর হস্তক্ষেপ হিসেবেই দেখছেন […]

ওকে হারিয়ে যেতে দেখা খুব কষ্টের ছিল: হেমা মালিনী

বলিউডের স্বর্ণালি যুগের অন্যতম আইকনিক জুটি ছিলেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র। দীর্ঘ পথচলা, ভালোবাসা আর পারিবারিক বন্ধনে গড়া সেই সম্পর্ক শেষ পর্যন্ত থেমে গেছে চিরবিদায়ে। স্বামী ধর্মেন্দ্রর মৃত্যুর পর এই প্রথম প্রকাশ্যে নিজের অনুভূতির কথা জানালেন হেমা মালিনী।সম্প্রতি সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে ধর্মেন্দ্রর মৃত্যু তাকে ‘অসান্ত্বনীয় ধাক্কা’ দিয়েছে। অভিনেত্রী […]

ওসমান হাদিকে নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর স্মৃতিস্মারক গ্রন্থ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্রর সম্পাদনায় আসছে শহিদ শরিফ ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ ‘শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে’।বইটিতে থাকছে শহিদ ওসমান হাদির চিন্তা, দর্শন, সমাজভাবনা, দেশ ভাবনা ও জীবনদর্শন ইত্যাদি বিষয়কে উপজীব্য করে রচিত প্রবন্ধ-নিবন্ধ। পাশাপাশি তাকে নিয়ে রচিত গল্প এবং […]

ঢাবি শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। এছাড়া, আশিকুর রহমানকে সেক্রেটারি ও মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে […]

৩৭টি ডাইমেনশনে বিচরণে সক্ষম আলোককণার সন্ধান

কোয়ান্টাম বিজ্ঞানের এক অদ্ভুত জগতের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। এতে এমন সব তথ্য মিলছে, যা বলছে বিজ্ঞানমনস্কদের ভ্রু কুঁচকে দেয়ার জন্য যথেষ্ট। এই যেমন সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি আলোককণা বা ফোটন খুঁজে পেয়েছেন, যা একই সঙ্গে ৩৭টি ভিন্নমাত্রায় বা ডাইমেনশনে বিচরণ করতে সক্ষম। সাধারণ পদার্থবিজ্ঞানের ধারণার চেয়েও কোয়ান্টাম জগৎ যে কতটা বিচিত্র হতে পারে, তা আবারও […]

নিরাপত্তা ঝুঁকি কমাতে স্যাটেলাইট নামাচ্ছে স্টারলিংক

মহাকাশে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি ও নিম্ন পৃথিবী কক্ষপথে স্যাটেলাইটের অতিরিক্ত চাপের প্রেক্ষাপটে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে স্টারলিংক। স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে তারা ধাপে ধাপে হাজার হাজার স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামাবে। পুরো প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।স্টারলিংক প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস জানান, […]

উচ্চ রক্তচাপের পেছনের আসল কারণ জানালেন কার্ডিওলজিস্ট

বর্তমান সময়ে উচ্চ রক্তচাপ যেন নীরব এক সঙ্গী হয়ে গেছে ব্যস্ত জীবনে। অনিয়মিত খাদ্যাভ্যাসে বা মানসিক দুশ্চিন্তায় ভরা বাস্তবতায় অনেকেই না বুঝেই এই সমস্যার সঙ্গে বসবাস করছেন। বেশির ভাগ ক্ষেত্রেই সমাধান হিসেবে চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খাওয়া শুরু হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ড. জ্যাক উলফসন বলছেন, এখানেই রয়েছে বড় ভুল। তার মতে, উচ্চ রক্তচাপ […]

কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত

গত এক বছরে কুয়েত থেকে মোট ৩৯ হাজার ৪৮৭ জন প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। কুয়েতের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।সূত্র জানায়, বিতাড়িতদের বেশিরভাগের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্ট অপরাধ, জনশৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদেরকে কুয়েত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত […]

ঢাকার যে ১০ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

কুয়াশার চাদর মোড়ানো কনকনে শীতেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। বিশ্বের ১২৭ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ ১১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এর মধ্যে সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক […]