মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ঢাকার যে ১০ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার
ঢাকার যে ১০ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

কুয়াশার চাদর মোড়ানো কনকনে শীতেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। বিশ্বের ১২৭ শহরের তালিকায় বায়ুদূষণে শীর্ষ ১১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এর মধ্যে সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি। সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে আফগানিস্তানের রাজধানী কাবুল।
শহরটির বাতাসের মানের স্কোর ১৯২। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ নম্বরে ১৮৫ স্কোর নিয়ে আছে প্রতিবেশী ভারতের দিল্লি। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এছাড়া ১৭৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে চীনের বৃহত্তম শহর সাংহাই। এই মানের বাতাসও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে ১৬৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ১১ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
এদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- মিরপুরের দক্ষিণ পল্লবী (২২১), কল্যাণপুর (২১৭), ইস্টার্ন হাউজিং (২০৭), খিলগাঁওয়ের গোড়ান (১৭৬), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৪৩), পেয়ারাবাগ রেললাইন এলাকা (১৬২), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৬১), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার (১৫৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫১) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররম ভবন এলাকা (১১৩)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories