বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘ধিক্কার’ মিশা সওদাগরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার

আইপিএলে বড় অঙ্কের চুক্তি পেয়েও শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া এই ক্রিকেটারকে স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে সরিয়ে দেয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ঢালিউডের প্রভাবশালী অভিনেতা মিশা সওদাগর।
ঘটনাটিকে শুধু একটি ক্রিকেট সিদ্ধান্ত নয়, বরং সংস্কৃতি ও ক্রীড়ার ওপর হস্তক্ষেপ হিসেবেই দেখছেন তিনি। এ নিয়ে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকার কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। গত রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিশা সওদাগর। আলাপচারিতায় মুস্তাফিজ প্রসঙ্গ উঠতেই স্পষ্ট ভাষায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মিশা বলেন, মুস্তাফিজ আমাদের একটা প্রতীক। যারা সংস্কৃতি ও খেলাধুলোর মাঝে এমন প্রতিবন্ধকতা তৈরি করলেন, তাদের ধিক্কার জানাই।
ক্রিকেটপ্রেমী হিসেবেও পরিচিত মিশা সওদাগর মুস্তাফিজুর রহমানের ব্যক্তিত্ব ও ক্যারিয়ারের প্রশংসা করে বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। মাশরাফির পর এত দীর্ঘ সময় ধরে এত সমৃদ্ধ ক্যারিয়ার অথচ তার চোখেমুখে বিন্দুমাত্র অহংকার নেই। এমন মানুষকে সম্মান করা যায়।
রাজনীতি ও সংস্কৃতিকে এক কাতারে এনে বিচার করাকে কুরুচিপূর্ণ বলেও মন্তব্য করেন এই অভিনেতা। তার মতে, শিল্প ও খেলাধুলোর ক্ষেত্র হওয়া উচিত উন্মুক্ত ও স্বাধীন, যেখানে রাজনৈতিক উগ্রতার কোনো জায়গা নেই। মিশা সওদাগর বলেন, রাজনীতি বা উগ্রতার কারণে যারা সংস্কৃতিকে ছাড়িয়ে গিয়ে বাধা সৃষ্টি করল, তারা খুবই বাজে মানসিকতার পরিচয় দিয়েছে। মুস্তাফিজকে এভাবে বাদ দেয়া শুধু দুঃখজনক নয়, রুচির অভাবেরও প্রমাণ।
তিনি আরও বলেন, মুস্তাফিজের মতো আন্তর্জাতিক তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যও একটি নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories