ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রভাব পড়তে পারে বাংলাদেশের স্বাস্থ্য খাতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের স্বাস্থ্য খাতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ হয়ে যাওয়ায় ডব্লিউএইচওর কার্যক্রম সংকুচিত হলে বাংলাদেশের টিকাদান, রোগ নিয়ন্ত্রণ ও জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারেএর আগে যুক্তরাষ্ট্র জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি)সহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেকে […]
ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজ, যোগাযোগ, বিনোদন সবকিছুতেই এই ছোট ডিভাইসের ওপর নির্ভরতা বেড়েই চলেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটি প্রশ্নও বারবার ঘুরে ফিরে আসে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার কি ব্রেন ক্যানসারের কারণ হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়ান […]
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ […]
নির্বাচন : গাজীপুর-২ এর বিএনপি ঐক্যবদ্ধ, বিজয় কেতন উড়ছে ধানের শীষের

বিভিন্ন জল্পনা কল্পনা মাড়িয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ এর ১২ ফেব্রুয়ারী। নির্বাচনকে ঘিরে গাজীপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রাথী এম মুঞ্জুরুল করিম রনি মতো ২ হেভিওয়েট প্রাথীকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে শুরু হয় জল্পনা […]
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড : ডিবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান এসব তথ্য জানান।তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা […]
ভৌগোলিক নৈকট্যের মাধ্যমে একে অপরকে অনেক কিছু দিতে পারি: প্রণয় ভার্মা

ভৌগোলিক নৈকট্য কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভারত একে অপরকে এবং এই অঞ্চলকে অনেক কিছু দিতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।শনিবার ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতার কথা কথা তুলে ধরে এ মন্তব্য করেন তিনি।প্রণয় ভার্মা বলেন, “অগ্রসরমান সমাজ হিসেবে আমরা যখন একসঙ্গে কাজ করি, তখন আমরা […]
বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন হবে: আবুল কালাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে, যেখানে কোনও বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি প্রধানমন্ত্রী হলে বেকারত্ব নিরসনসহ […]
চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি সমাবেশ আজ, উজ্জীবিত নেতাকর্মীরা

দীর্ঘ দুই দশক পর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সফরে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় যোগ দেবেন নগরীর পলোগ্রাউন্ডে আয়োজিত নির্বাচনি সমাবেশে। দলের হাল ধরার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন তিনি। তার এ সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। জনসভাস্থলে থাকছে ব্যাপক নিরাপত্তা।এদিকে, জনসভায় অংশ নিতে গতকাল শনিবার (২৪ […]
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, দুই শিশুসহ ৩ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন হামলা ও গুলিবর্ষণের এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা।বার্তাসংস্থা আনাদোলুকে এক চিকিৎসা সূত্র জানায়, বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর ১৪ বছর বয়সী সালমান […]
তুষারপাতের তাণ্ডবে মানালিতে ৮ কি.মি. যানজট, চরম দুর্ভোগে হাজারো পর্যটক

ভারতের হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মানালিতে ভারী তুষারপাতের কারণে ভয়াবহ যানজট ও চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পর্যটক। কুল্লু জেলার কোঠি থেকে মানালি পর্যন্ত সড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে অসংখ্য গাড়ি। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই যানজট ২৪ ঘণ্টা পার হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে […]