সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

তুষারপাতের তাণ্ডবে মানালিতে ৮ কি.মি. যানজট, চরম দুর্ভোগে হাজারো পর্যটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার

ভারতের হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মানালিতে ভারী তুষারপাতের কারণে ভয়াবহ যানজট ও চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পর্যটক। কুল্লু জেলার কোঠি থেকে মানালি পর্যন্ত সড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে, যেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে অসংখ্য গাড়ি। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই যানজট ২৪ ঘণ্টা পার হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দীর্ঘ ছুটি এবং প্রায় তিন মাস পর মৌসুমের প্রথম তুষারপাত একসঙ্গে হওয়ায় এবার মানালিতে পর্যটকের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে শহরের সব হোটেল শতভাগ দখল হয়ে গেছে। হোটেলে জায়গা না পেয়ে অনেক পর্যটক বাধ্য হয়ে কুল্লু ও আশপাশের এলাকায় সরে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গাড়িগুলো ঘন তুষারের আস্তরণে ঢেকে আছে এবং মানুষজন গাড়ির ভেতরেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
রাজ্যজুড়ে তুষারপাত ও বৃষ্টির কারণে কমপক্ষে ৬৮৫টি সড়ক বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৯২টি সড়ক বন্ধ রয়েছে উপজাতি অধ্যুষিত লাহৌল ও স্পিতি জেলায়। এছাড়া চাম্বা, মান্ডি, কুল্লু ও কিন্নৌরসহ বেশ কয়েকটি জেলায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে সৃষ্ট পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত হিমাচল প্রদেশে আরও ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় রাজ্য সরকার সতর্কতা জারি করেছে এবং পর্যটকদের অপ্রয়োজনে পাহাড়ি এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories