জামায়াত আমিরের আইডি হ্যাকড : বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন

জামায়াতের আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকডের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের […]

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া […]

এপস্টেইনের ফাইলে যেসব কিংবদন্তি ক্রীড়াবিদের নাম উঠে এসেছে

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ‘এপস্টেইন ফাইলস’। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্তের নথিপত্রের একটি বড় অংশ জনসমক্ষে প্রকাশ করেছে। এই নথিতে উঠে এসেছে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের নাম, যার মধ্যে ক্রীড়া জগতের মহাতারকাদের নামও রয়েছে।ভারতের সংবাদমাধ্যম ‘দ্য উইক’ এক প্রতিবেদনে জানায়, এপস্টেইন ফাইলসে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও গলফের বিখ্যাত খেলোয়াড়দের নাম পাওয়া […]

পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে ‘যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছে সংস্থাটিবৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই […]

শিল্পীরা নিজ হাতে সম্মাননাটা নিতে পারলে বেশি খুশি হন: আইয়ুব বাচ্চুর স্ত্রী

প্রয়াত কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুকে ২০২৬ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬ দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে এ পদক দেয়ার খবর প্রকাশ্যে আসার পর তা জানতে পেরে আবেগতাড়িত হয়ে পড়েন গায়কের […]

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার। গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ অবস্থায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টায় মৃত্যু হয়েছে তার।এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে বাউল সংগীত মহল এবং গায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষী মহলে। এদিন সকাল ৬টায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে বাউল শিল্পী […]

কবি নজরুল বিশ্ববিদ্যালয়অযত্ন-অবহেলায় নজরুল ভাস্কর্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সগর্বে দাঁড়িয়ে থাকা কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের গায়ে জমে আছে পাখির বিষ্ঠা ও ধুলাবালির আস্তরণ। দেখেই বোঝা যায় কতটা অযত্ন আর অবহেলায় পড়ে আছে ভাস্কর্যটি, নিয়মিত পরিচর্যার অভাবে ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে এর সৌন্দর্য।সরেজমিনে দেখা যায়, ভাস্কর্য চত্বরের চারপাশে কিছুটা নজরদারি থাকলেও মূল ভাস্কর্যের রক্ষণাবেক্ষণে ঘাটতি রয়েছে। […]

জাকসু ভিপিসহ একাধিক হল সংসদ নেতার বিএনপি ও ছাত্রদলে যোগদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি।এদিন আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা […]

৫০ লাখ টাকা বেতনে বরফের দেশে কর্মী নিচ্ছে ব্রিটিশ সংস্থা, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

মাইনাস তাপমাত্রা, ছয় মাসের অন্ধকার আর চারদিকে শুধু বরফ ভাবতেই কাঁপুনি ধরছে? কিন্তু যদি এই প্রতিকূল পরিবেশই আপনার কাছে অ্যাডভেঞ্চার মনে হয়, তাহলে এই চাকরির খবরটি আপনার জন্য দারুণ সুখবর। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। সবচেয়ে বড় আকর্ষণ বার্ষিক বেতন ৩০ হাজার ২৪৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ […]

প্রায়ই মাথাব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো? জানুন লক্ষণগুলো

আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যারা প্রায়ই বলে থাকেন মাথাব্যথা করছে। কেউ কেউ মাথাব্যথায় নিশ্চুপ হয়ে পড়েন। নীরবে তা সহ্য করে যান। তবে ব্যথা তীব্র হলে কেউ কেউ হাতের কাছে থাকা ফার্মেসি থেকে দু-একটি ক্যাপসুল গ্রহণ করে সাময়িক মুক্তিতেই স্বস্তি খুঁজে পান। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে ওষুধ গ্রহণ করা মোটেও ঠিক নয়।সাধারণত মাথাব্যথাকে প্রায় […]