তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি

দিনের বেলায় সূর্যের ঝলমলে আলোয় বেড়েছে তাপমাত্রার দাপট। এতে শীতের অনুভূতি নেই বললেই চলে। তবে এখনো ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থার মধ্যেই আগামী দু’দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্র ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা […]
নির্বাচন সুষ্ঠু করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন রয়েছে: সামরিক অপারেশন্স কর্মকর্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সারা দেশে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি […]
পাকিস্তানকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকিস্তানের এমন সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির একটি বলিষ্ঠ উদাহরণ হিসেবে […]
শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দেব না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর হাতে দেশ কখনো নিরাপদ নয়, কারণ তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির […]
যারা আমার চরিত্র হনন করেছেন, তাদের ক্ষমা করে দিলাম: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে যারা অন্যায়ভাবে চরিত্রহনন করেছেন, তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলা হয়।অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েক দিন ধরে দেখেছেন, আমার ওপর চতুর্দিক থেকে মিসাইল (ক্ষেপণাস্ত্র) […]
বিএনপির শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি ঢাকায়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।রিজভী জানান, শেষ নির্বাচনীয় […]
যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত, বিপুল সংখ্যক এখনও নিখোঁজ: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের কমপক্ষে ৫৫ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া তিনি বলেছেন, বিপুল সংখ্যক ইউক্রেনীয় সেনা এখনও নিখোঁজ রয়েছে।রাশিয়ার ইউক্রেন আক্রমণের চতুর্থ বার্ষিকী সামনে রেখে এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি আলোচনার প্রাক্কালে সেনা নিহতের ব্যাপারে এ তথ্য দিলেন দেশটির প্রেসিডেন্ট। আবুধাবিতে চলমান আলোচনায় ইউরোপের দ্বিতীয় […]
বাসা থেকে লাফিয়ে পড়ে তিন বোনের আত্মহত্যা

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে গতকাল মঙ্গলবার গভীর রাতে তিন বোন তাদের নবম তলার বাসা থেকে নিচে লাফ দিয়েছে। এতে তিন বোনেরই মৃত্যু হয়েছে। লাফ দেওয়ার আগে তারা হাতে লেখা একটি নোট রেখে গেছে, যেখানে লেখা ছিল, ‘সরি পাপা’ (দুঃখিত বাবা)।এই তিন বোনের নাম পাখি (১২), প্রাচী (১৪) ও বিশিকা (১৬)। অনলাইনে কোরীয় গেমে আসক্ত […]
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখানো হচ্ছে রায়ের কার্যক্রম।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়।প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. […]
৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজনসহ ছয় মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।রায়ে সাতজনকে যাবজ্জীবন ও দুইজনকে সাত বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া একজনকে ক্ষমা করে দেন আদালত।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক […]