সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার
তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি

দিনের বেলায় সূর্যের ঝলমলে আলোয় বেড়েছে তাপমাত্রার দাপট। এতে শীতের অনুভূতি নেই বললেই চলে। তবে এখনো ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এই অবস্থার মধ্যেই আগামী দু’দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শুক্র ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি শনিবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী রোববার থেকে মঙ্গলবার (৮-১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই ৩ দিনে দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে।
এরমধ্যে রোববার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোম ও মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories