স্বর্ণের দামে নতুন রেকর্ড, রুপার দামও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। একই সঙ্গে কার্যকর হয়েছে রুপার নতুন দামও।এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন প্রতি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা […]
অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

সাইনাস সংক্রমণের কারণে বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ বিসিবি আয়োজিত তিন দলের অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। তার বদলি হিসেবে ধূমকেতু একাদশ দলে যুক্ত হয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। বিসিবির এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, তাসকিন কয়েকদিন আগে সাইনাসের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছেন এবং তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার কথা বলা […]
বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না।শুরুতে ভারতের […]
আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা করলেন ট্রাইব্যুনাল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হককে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে রায়ে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড ও আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক […]
এপস্টেইনের ফাইলে যেসব জনপ্রিয় তারকার নাম উঠে এসেছে

সম্প্রতি প্রকাশ পাওয়া জেফ্রি এপস্টেইনের নথিভুক্ত ইমেইলগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এসব ইমেইলের মধ্যে ২০১৪ সালের একটি বার্তায় একাধিক আন্তর্জাতিক তারকার নাম পাওয়া গেছে, যাদের ওই সময় ‘ইসরায়েলবিরোধী’ অবস্থানের জন্য চিহ্নিত করা হয়েছিল। জুলাই ২০১৪ সালে জিউইশ নিউজ সিন্ডিকেটেরর পক্ষ থেকে এপস্টেইনকে পাঠানো ওই ইমেইলে একটি তালিকা সংযুক্ত ছিল। সেখানে বলা হয়, তালিকাভুক্ত তারকারা […]
ইবি ছাত্রশিবিরের দুই নেতার গুমের ১৪ বছর আজ, সন্ধান দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের দুই নেতার গুম হওয়ার ১৪ বছর পূর্ণ হলো আজ। তাদের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা প্রশাসন, মানবাধিকার কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে […]
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বাড়ার ইঙ্গিত

নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কি না—এ প্রশ্নে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে শঙ্কায় রয়েছেন সারাদেশের কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী।এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় এবং পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছে সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, সরকারের বিদ্যমান বেতন কাঠামোর আওতায় যারা বেতন পান, নতুন পে-স্কেল অনুমোদিত হলে তাদের […]
রাতে দাঁত ব্রাশ না করে ঘুমিয়ে পড়েন? ভয়াবহ ক্ষতির কথা জানালেন চিকিৎসকরা

প্রায় মানুষই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন। তারপর নাশতা করে যার যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েন। কর্মব্যস্ত জীবনে দিন শেষে রাতে আবার বাসায় ফিরে খাবার খেয়ে শুয়ে পড়া হয়। এ সময় খুব কম সংখ্যক মানুষই রাতে দাঁত ব্রাশ করে বিছানায় যান। যদিও সকালে ও রাতে ব্রাশ করার নিয়ম সম্পর্কে প্রায় সবারই জানা।স্বাস্থ্য সচেতনতার […]
আসছে হেলিকপ্টারের বিকল্প জাইরোকপ্টার, ইঞ্জিন বিকল হলেও হবে না বিধ্বস্ত

প্রায় ৬০ বছর আগে প্রথম উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ সক্ষম জাইরোকপ্টার আবার নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে। আধুনিক হেলিকপ্টারের তুলনায় এটি সস্তা এবং পরিবেশবান্ধব সমাধান দিতে পারে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান। বুধবার (০৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।যুক্তরাজ্যভিত্তিক এআরসি অ্যারোসিস্টেমের সিইও ও প্রতিষ্ঠাতা ড. সাইয়েদ মোহসেনি বলেন, ‘বহু বছর ধরে […]
বাংলাদেশিসহ ১১ প্রবাসীর বাজিমাত, জিতলেন কোটি কোটি টাকা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জনপ্রিয় লটারি বিগ টিকিট লাইভ ড্রতে ফেব্রুয়ারির শুরুতেই ভাগ্য খুলেছে মোট ১১ প্রবাসীর। এর মধ্যে বাংলাদেশিসহ ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের প্রবাসীরা মিলিয়ে জিতেছেন কোটি টাকার পুরস্কার ও বিলাসবহুল গাড়ি।ড্রয়ের মূল আকর্ষণ ছিল ২০ মিলিয়ন (২ কোটি) দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ কোটি টাকা)। এই পুরস্কার জিতেছেন ওমানে বসবাসরত ভারতীয় প্রবাসী শান্থানু […]