সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিএনপির শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি ঢাকায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
রিজভী জানান, শেষ নির্বাচনীয় সফল করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে বক্তব্য রাখবেন তারেক রহমান। ঢাকা এবং আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।
শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটি প্রত্যাশা।
বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।
বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।
আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান রিজভী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories