শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও চারজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তারা হলেন- গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান।
এ বিষয়ে যুগ্মসচিব মোহাম্মদ আসাদুজ্জামান নূরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৬ এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে বর্ণিত ব্যক্তিদের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগ দিয়েছেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories