এবারের বিশ্বকাপের সবচেয়ে বোকা দল দক্ষিণ আফ্রিকা: ভন

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে স্বাগতিক ভারত। আর সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাকে। তবে একটি কারণে প্রোটিয়াদের এবারের বিশ্বকাপের সবচেয়ে বোকা দল হিসেবে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।ভন বলেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সুপার এইট পর্বে যদি দক্ষিণ আফ্রিকা ইচ্ছে করে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত, […]
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমো আর নেই

ক্রীড়াঙ্গনের অতি পরিচিত ও নিবেদিতপ্রাণ সংগঠক শামীমা সাত্তার মিমো আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে রাজধানীতে নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই তারকা। তার হঠাৎ মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই তারকার জন্য শোক প্রকাশ করেছেন অ্যাথলেটিকস, আরচ্যারি, বিকেএসপিসহ অনেক ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব মিমোর জন্য।জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগ […]
এক ট্রেনে বহু গল্প, এল ‘বনলতা এক্সপ্রেস’ এর ট্রেইলার

ট্রেনযাত্রা ঘিরে প্রেম, রাজনীতি, মজা-খুনসুটির মিশ্রণে প্রকাশ্যে এসেছে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেসের’ ট্রেইলার।রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলার প্রকাশ করা হয়। তবে সেই অনুষ্ঠান কেবল ট্রেইলার প্রকাশের আনুষ্ঠানিকতায় বাধা থাকেনি। সিনেমার অভিনেতা-অভিনেত্রী ও সংশ্লিষ্টদের আড্ডাতেও রূপ নেয়।ট্রেইলারের দৃশ্য বোনা হয়েছে চলন্ত ট্রেনের মধ্যে একদল যাত্রীর বৈচিত্র্যময় যাত্রাকে কেন্দ্র […]
সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আজ শনিবার (১৪ মার্চ) সকালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন তিনি।স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা […]
প্রবাসীদের বড় সুখবর দিলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যেসব প্রবাসী দেশের বাইরে আটকে পড়েছিলেন এবং যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পুনরায় প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি বা আইসিপি এই […]
আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস

সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের […]
থার্ড টার্মিনালের ইস্যুতে জাপান বাংলাদেশ বৈঠক, জটিলতা কাটার প্রত্যাশা উভয়পক্ষের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছে উভয় পক্ষই।শুক্রবার (১৩ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের প্রতিনিধিদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও […]
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির নেতারা।শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে টিএসসি রাজু ভাষ্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ […]
সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। শুক্রবার (১৩ মার্চ) বিকেল তিনটায় ঢাকায় পৌঁছাবে এয়ার এ্যাম্বুলেন্স।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক […]
ইরান ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া-চীন, তীব্র বাদানুবাদ

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তীব্র কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যেখানে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদারের পক্ষে অবস্থান নিয়েছে, সেখানে রাশিয়া ও চীন সেই পদক্ষেপের বিরোধিতা করেছে। বৈঠকে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও তুলেছে। আর এই ঘটনা ইরানকে কেন্দ্র করে বৈশ্বিক শক্তিগুলোর বিভাজনকে আরও স্পষ্ট করে […]