সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমো আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার
??????????????????????????????????????????????????

ক্রীড়াঙ্গনের অতি পরিচিত ও নিবেদিতপ্রাণ সংগঠক শামীমা সাত্তার মিমো আর নেই। শুক্রবার (১৩ মার্চ) রাতে রাজধানীতে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান এই তারকা। তার হঠাৎ মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই তারকার জন্য শোক প্রকাশ করেছেন অ্যাথলেটিকস, আরচ্যারি, বিকেএসপিসহ অনেক ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব মিমোর জন্য।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ভার্টিগো সমস্যায় ভুগছিলেন ‎শামীমা সাত্তার মিমো। কয়েক মাস আগে শারীরিক সমস্যা দেখা দিলে তার হাঁটা-চলায় ও মানুষ চিনতে সমস্যা হয়। সম্প্রতি কিছুটা সেরে উঠলেও আর বেঁচে থাকতে পারলেন না। নিজের ইচ্ছায় দিনাজপুরে বাবার কবরের কাছে শায়িত করা হবে তাকে।
জাতীয় অ্যাথলেটিকসে হাই জাম্প ইভেন্টে দীর্ঘদিন আধিপত্য বজায় রেখেছিলেন শামীমা সাত্তার মিমো। স্প্রিন্টেও একাধিক পদক আছে তার। ২০০০ সালে জেতেন জাতীয় ক্রীড়া পুরস্কার। খেলোয়াড়ি জীবন শেষে কোচ, জাজ ও সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories