বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪০ বার

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও পরিবারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির নেতারা।
শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে টিএসসি রাজু ভাষ্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সহযোদ্ধা সাইফুল্লাহর বাড়িতে কেবল অগ্নিসংযোগই করা হয়নি, বরং তার পরিবার এবং সন্তানদের হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ৫ই আগস্টের পরবর্তী মুক্ত পরিবেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না।
২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তিনি বলেন এই সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা হলে রাজু ভাস্কর্য থেকে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories