সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

এবারের বিশ্বকাপের সবচেয়ে বোকা দল দক্ষিণ আফ্রিকা: ভন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৭ বার
??????????????????????????????????????????????????

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে স্বাগতিক ভারত। আর সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে গতবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাকে। তবে একটি কারণে প্রোটিয়াদের এবারের বিশ্বকাপের সবচেয়ে বোকা দল হিসেবে আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।
ভন বলেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সুপার এইট পর্বে যদি দক্ষিণ আফ্রিকা ইচ্ছে করে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যেত, তাহলে ভারতের সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যেত। এমনকি তারা টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে পারত। কিন্তু তা না হয়ে ভারত শেষ পর্যন্ত ইতিহাস গড়ে ঘরের মাটিতে প্রথমবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে এবং প্রথমবারের মতো টানা দুইটি শিরোপা জয় করে।
সুপার এইটের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় ভারত। ফলে জিম্বাবুয়ে ও ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী দুটি ম্যাচ জিততেই হতো ভারতকে। তবে ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারত, তাহলে বাদ পড়ত ভারত। কারণ আগেই জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে রেখেছিল ক্যারিবিয়ানরা।
কিন্তু এইডেন মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় তুলে নেয়। একই সময়ে ভারতও নিজেদের বাকি দুই ম্যাচ জিতে নেয়। ফলে গ্রুপ–১ থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারত সেমিফাইনালে ওঠে।
বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পর ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে ভন বলেন, ‘আমি বলছি, এই টুর্নামেন্টের সবচেয়ে বোকা দল ছিল দক্ষিণ আফ্রিকা। কারণ তারা যদি সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে জিততে দিত, তাহলে ভারত ছিটকে যেত। সেই সময়েই (ভারতের) এই বিপ্লবটা ঠেকানো যেত।’
তিনি আরও বলেন, ‘সেই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা আসলে ভারতের এগিয়ে যাওয়ার পথ খুলে দেয়। এরপর ভারত জিম্বাবুয়ে, তারপর ওয়েস্ট ইন্ডিজকে হারায়, যেটা কার্যত কোয়ার্টার ফাইনালের মতো ছিল। এরপর ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে ওঠে।
ভনের মতে, বিশ্বকাপ জিততে চাইলে সেরা দলকে যত দ্রুত সম্ভব টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়াই কৌশল হওয়া উচিত। তার মতে, সেই সুযোগই হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories