বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

প্রবাসীদের বড় সুখবর দিলো আরব আমিরাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪০ বার
প্রবাসীদের বড় সুখবর দিলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় যেসব প্রবাসী দেশের বাইরে আটকে পড়েছিলেন এবং যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পুনরায় প্রবেশের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি বা আইসিপি এই মানবিক সিদ্ধান্তটি গ্রহণ করেছে। ​এই নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব প্রবাসীর রেসিডেন্সি পারমিট বা ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বা তার পরবর্তী সময়ে দেশের বাইরে থাকা অবস্থায় উত্তীর্ণ হয়েছে, তারা কোনো নতুন প্রবেশ ভিসা ছাড়াই আমিরাতে ফিরতে পারবেন। এই বিশেষ সুবিধাটি আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
একই সঙ্গে এই পরিস্থিতির শিকার প্রবাসীদের ওপর কোনো প্রকার আর্থিক জরিমানা আরোপ করা হবে না এবং তারা দেশে ফেরার পর কোনো জটিলতা ছাড়াই তাদের ভিসার আইনি মর্যাদা নিয়মিত করার সুযোগ পাবেন।
এ ছাড়া যারা ভিজিট ভিসায় আমিরাতে এসে আটকা পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ এই সময়ের মধ্যে শেষ হয়েছে, তাদের জন্য অতিরিক্ত ৩০ দিনের গ্রেস পিরিয়ড বা সময়সীমা বাড়ানো হয়েছে। তবে ভ্রমণকারীদের সুবিধার্থে নিজ নিজ এয়ারলাইনের সাথে যোগাযোগ করে বর্তমান নির্দেশিকা পুনরায় নিশ্চিত করে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories