বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৫ বার

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আজ শনিবার (১৪ মার্চ) সকালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কিনা ও খাবারের মান কেমন তা জানতে চান তিনি।
চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হয়েছেন কিনা তার খোঁজ খবরও নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরও দুইজন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories