গাজীপুরের টঙ্গীতে স্ত্রীর হাতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন, রক্তমাখা ছুরিসহ থানায় থানায় আত্মসমর্পণ

টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পরে স্ত্রী নিজেই রক্তমাখা ছুরি নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন।বুধবার পহেলা এপ্রিল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, মরকুন পূর্ব পাড়ার ৩৭৬ কুদ্দুছ খলিফা রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস […]

কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রীর কাছে আখতার হোসেন জানতে চান, ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড- যেসব কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে, […]

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক লিখিত প্রশ্নের […]

৩ বিএনপি নেতাকে বহিষ্কার

দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাবনার সুজানগর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বহিষ্কৃত নেতারা হলেন— পাবনা জেলাধীন সুজানগর উপজেলার ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, ঠান্ডু খান ও সন্টু […]

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। তার এ প্রস্তাবের বিপরীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলছেন, সংস্কার পরিষদ বা এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে উভয় পক্ষ থেকে সমান […]

উপসাগরীয় অঞ্চলে ৪০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে, জাতিসংঘের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় আরব দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২০ থেকে ১৯৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে। খবর ইউকে […]

আসামে ‘সাম্প্রদায়িক জেরিম্যান্ডারিং’-এর কারণে ভোটের আগে কমছে মুসলিম প্রতিনিধিত্ব

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আসন্ন নির্বাচনের আগে নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে মুসলিমদের রাজনৈতিক প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংখ্যালঘু ভোটের প্রভাব দুর্বল হয়ে পড়েছে রাজ্যটিতে। এমন অবস্থাকে ‘সাম্প্রদায়িক জেরিম্যান্ডারিং’ বলে উল্লেখ করছেন বিশ্লেষক ও রাজনৈতিক কর্মীরা।আসামের সীমান্তবর্তী কাটিগরা আসনের বাসিন্দা ৫৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক ইসলাম উদ্দিন প্রতি নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে […]

এমপির দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানীর গুলশানে শিল্পপতির ফ্ল্যাট দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ২ ছেলেসহ ৪ জনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন- এমপি […]

দেশে স্বর্ণের দামে বড় লাফ, টানা চার দফায় যত বড়ল

দেশের বাজারে সবশেষ ১০ দফা দাম সমন্বয়ে ৬ বারই বেড়েছে স্বর্ণের দাম। এরমধ্যে সবশেষ টানা চার দফায় বাড়ানো হয়েছে মোট ১৩ হাজার ১২২ টাকা। সবশেষ বুধবার (১ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তি দিয়ে টানা চতুর্থ দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে সংগঠনটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি […]

অস্ট্রেলিয়া থেকে বিরাট সুখবর পেলেন রিশাদ হোসেন

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে গিয়ে নিজের প্রথম মৌসুমেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। যার পুরস্কারও পেলেন ২৩ বছর বয়সী এই স্পিনার।সবশেষ বিবিএলের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন। অভিষেক মৌসুমেই অভিজ্ঞদের টপকে […]