শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

উপসাগরীয় অঞ্চলে ৪০ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে, জাতিসংঘের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় আরব দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১২০ থেকে ১৯৪ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে। খবর ইউকে ইন্ডিপেন্ডেন্টের।
জাতিসংঘের সহকারী মহাসচিব আবদুল্লাহ আল-দারদারি বলেন, ‘মাত্র এক মাসেই আমাদের অঞ্চলে প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে, যা সাধারণত বহু বছরের অর্থনৈতিক পতনের ফল হয়।’ প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশ ও লেভান্ট অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, যেখানে জিডিপি ৫.২ শতাংশের বেশি কমতে পারে। এতে বেকারত্বের হারও বেড়ে প্রায় ৩৬ লাখ মানুষ কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২৫ শতাংশ সমুদ্রপথে পরিবাহিত তেল ও ২০ শতাংশ এলএনজি পরিবহন হয়।
বিশেষ করে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনসহ লেভান্ট অঞ্চলে দারিদ্র্য আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কিছু দেশ বিকল্প রুট যেমন স্থলপথ ও পাইপলাইনের দিকে ঝুঁকছে। তবে বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে এই সংকট অঞ্চলটির অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতায় বড় ধরনের আঘাত হানতে পারে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories