শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট সরকারের অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : মীর শাহে আলম হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপ বা রিস্টোর হচ্ছে না? সহজেই সমাধান করবেন যেভাবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে : আন্তঃশিক্ষা বোর্ড টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম চোখে সংক্রমণে আক্রান্ত রণবীর কাপুর, ‘রামায়ণ’-এর ট্রেলার উন্মোচনে থাকতে পারেন কালো চশমায় এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব তথ্য দেন।
সংসদ অধিবেশনে আইনমন্ত্রী জানান, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের বরাতে তিনি বলেন, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে। এই কার্যক্রমের অংশ হিসেবে— ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটি মামলার আবেদনপত্র, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে। জেলা কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করতে ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি ছয় সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এবং রাষ্ট্রের ক্ষতি এড়াতে যে মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হচ্ছে, সেগুলোই প্রত্যাহারের তালিকায় রাখা হচ্ছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহারের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories