মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

অস্ট্রেলিয়া থেকে বিরাট সুখবর পেলেন রিশাদ হোসেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে গিয়েছিলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে গিয়ে নিজের প্রথম মৌসুমেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। যার পুরস্কারও পেলেন ২৩ বছর বয়সী এই স্পিনার।
সবশেষ বিবিএলের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন। অভিষেক মৌসুমেই অভিজ্ঞদের টপকে জিতেছেন এই পুরস্কার। ২৩ বছর বয়সী এই স্পিনার পুরো টুর্নামেন্টে ১৫ উইকেট নেয়ার পাশাপাশি তার গড় ছিল ২০.৮৬ এবং ইকোনমি ৭.৮২।
মূলত হোবার্ট হারিকেন্সের হয়ে চাপের মুখে উইকেট তুলে নেয়ার অস্ত্র ছিলেন রিশাদ। টুর্নামেন্টে তার সেরা পারফরম্যান্স ছিল ৩ উইকেটে ২৬ রান। আগের মৌসুমেও তাকে দলে ভেড়ালেও বিপিএলের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় তাকে অস্ট্রেলিয়ায় যাওয়ার এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এবারের আসরে সুযোগ পেয়ে সেটি দারুণভাবে কাজে লাগান রিশাদ। বিশেষ করে পাওয়ারপ্লের পর তাকে আক্রমণে এনে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বেশ সফল হয়। এই পুরস্কার জিততে গিয়ে তিনি সতীর্থ নিখিল চৌধুরী, নাথান এলিস ও ক্রিস জর্ডানের মতো অভিজ্ঞদের পেছনে ফেলেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories