সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করেছিল সরকার। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। এবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি।সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে […]

প্রবাসী শ্রমিকে বাজিমাত পর্তুগালের কৃষি

তীব্র খরা, কৃষকের বার্ধক্য আর দেশীয় শ্রমিকের আকাল পর্তুগালের কৃষিতে। তবে স্মার্ট সেচ ব্যবস্থা, সরকারি প্রণোদনার অক্সিজেন, প্রায় ৫০ হাজার বাংলাদেশিসহ প্রবাসী শ্রমিকের ঘাম আর আগ্রাসী বাণিজ্য কূটনীতির চতুর্মুখী চালে দাঁড়িয়ে আছে পুর্তগালের ওয়াইন-অলিভ-কর্কের বিলিয়ন ডলারের রপ্তানি সাম্রাজ্য।সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশের ৯৯.৯% ভূখণ্ড খরার গ্রাসে পড়ে, এর ধাক্কায় চার বছরে ঝরে গেছে ৯.৯% […]

পাম্পে অগ্রাধিকার ভিত্তিতে তেল চায় পুলিশ, আইজিপিকে চিঠি

সারা দেশে ‘জ্বালানি সংকটে’ ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালনে গিয়ে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে তাদের জন্য সরকারি দায়িত্ব পালনের সুবিধার্থে অগ্রাধিকার ভিত্তিতে পৃথক লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের দাবি জানানো হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেয়া এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর […]

গুলশানে চলছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আজ প্রথম দিনে পাঁচটি বিভাগের […]

জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির

দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় তাদের আন্দোলনে পাশে থাকবে তার দল।শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ […]

ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করার আহবান কলম্বিয়ার

ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করতে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো। এ প্রসঙ্গে ইসরায়েলের সঙ্গে সব সামরিক চুক্তি স্থগিত করার ইতালি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। অন্যান্য দেশগুলোকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনের জন্য এই পদক্ষেপ নেয়া জরুরি।কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো সভ্যতাগুলোর […]

হরমুজ খুললেও ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। তবে হরমুজে ইরানের ওপর জারি করা একক নৌ-অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘হরমুজ প্রণালি এখন ব্যবসা এবং জাহাজ […]

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের রিমান্ডে

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।শুক্রবার (১৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার […]

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে ভরি কত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। দুর্বল ডলার এবং ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণা দেয়ার পর মূল্যবান এই ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৪৬ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড […]

বগুড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপারকে প্রত্যাহার

বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার হল সুপার ইমরুল কায়েসকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। শিক্ষকদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করে নেয়া হয়। তিনি বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরি করেন।শুক্রবার সকালে ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইয়্যেদা জাহান বানু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা […]