প্রিমিয়ার লিগে তারকাবহুল দল গঠন আবাহনীর, দেখে নিন স্কোয়াড

সবশেষ বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে ঢাকার অনেক ক্লাব সরে দাঁড়ানোয় এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্যদ ভেঙে দেয়ার পর বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়ার পর সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ডিপিএলের ২০২৫-২৬ মৌসুম।গেল সপ্তাহে […]

হাম ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১৫

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন আরও দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন […]

বিজয়ের শেষ সিনেমার এইচডি প্রিন্ট ফাঁস, জানা গেল মূল হোতার পরিচয়

তামিল সিনেমার পরিচিত মুখ ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই বড় হোঁচট খেয়েছে। শুরুতেকিছু দৃশ্য ও গানের অংশ ফাঁসের পর এবার সিনেমার ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর তাতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে […]

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নমনীয়তা বহাল থাকবে। এরপর থেকে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ।সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তি এবং […]

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক […]

১৫ দিনে এলো ১৭৯ কোটি ডলার রেমিট্যান্স

দেশের প্রবাসী আয়ে বইছে সুবাতাস। চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই বৈধ পথে ১৭৮ কোটি ৮০ লাখ (প্রায় ১৭৯ কোটি) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৯২ লাখ ডলার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্সের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা […]

চুক্তি না হলে আবার যুদ্ধ: ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিয়েছে। চুক্তিতে না এলে আবার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একইসঙ্গে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের দাবি এবং নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে গড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরান যদি কোনও চুক্তিতে সম্মত না হয়, […]

পাকিস্তান অসাধারণ মধ্যস্থতাকারী: হোয়াইট হাউস

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে, আর সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান। হোয়াইট হাউস দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটির সরাসরি প্রশংসা করে বলেছে, এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান ‘অসাধারণ’ ভূমিকা রাখছে। পরবর্তী আলোচনাও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই হবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস।সংবাদমাধ্যম দ্য নিউজ বলছে, পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা […]

পুষ্টি বৈশাখী মেলা ১৪৩৩: ঐতিহ্য, স্বাদ ও বিনোদনের বর্ণিল উৎসব

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পুষ্টি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বর্ণাঢ্য ‘পুষ্টি বৈশাখী মেলা ১৪৩৩’। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আনন্দকে কেন্দ্র করে আয়োজিত এই মেলা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। দিনভর নানা আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা এবং সুস্বাদু খাবারের সমন্বয়ে মেলাটি হয়ে ওঠে দর্শনার্থীদের জন্য এক […]

শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা

মাদকের মরণছোবল থেকে সুরক্ষা, কিশোর গ্যাং কালচার প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে দেশজুড়ে নতুন কর্মসূচি শুরু করেছে সরকার। বিশেষ করে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ বা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন […]