তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়া সত্ত্বেও বাংলাদেশে তেলের দাম বাড়ানোয় সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ ও সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে অভিহিত করেন।ডা. […]

হরমুজে ভারতের জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।শনিবার (১৮ এপ্রিল) সকালে ভারত সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল হরমুজ প্রণালিতে ইরানের গানবোট দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি চালিয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো নাবিক আহত হননি […]

সোমালিল্যান্ডে দূত নিয়োগ, ইসরায়েলের নিন্দায় বাংলাদেশসহ ১২ দেশ

সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এ কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরবসহ একাধিক আরব এবং মুসলিম দেশ।ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছে তারা। সংবাদমাধ্যম আল আরাবিয়া বলছে, সৌদি আরব এবং বেশ কয়েকটি আরব ও […]

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ।রবিবার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন […]

বাজার মূলধন কমলো তিন হাজার কোটি টাকা

মধ্যপ্রাচ্যে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে কয়েক সপ্তাহ ধরেই অস্থিরতা দেখা যাচ্ছে দেশের পুঁজিবাজারে। যুদ্ধবিরতির পর কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সেটি টেকসই হবে কিনা এই ব্যাপারে বিনিয়োগকারীরা শঙ্কায় রয়েছেন। গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচক প্রায় অপরিবর্তিত ছিল।এ সময়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও বিদ্যুৎসহ বড় মূলধনি কোম্পানির শেয়ারে নিম্নমুখিতা দেখা গেছে। এতে এক্সচেঞ্জটির বাজার মূলধন […]

এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নিয়ে নির্দেশনা

আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল […]

ধর্মীয়সহ বিভিন্ন শূন্য পদে ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেওয়া ৬০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এর মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন স্তরের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়।শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত […]

গ্যালারির বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ হামজা চৌধুরি, প্রতিবাদ করায় পেলেন কার্ড

ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরি। মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্যের শিকার হন তিনি। পরে সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রেফারির কাছ থেকে হলুদ কার্ডও দেখতে হয় এই মিডফিল্ডারকে।শনিবার (১৮ এপ্রিল) ফ্র্যাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে পোর্টসমাউথের মুখোমুখি হয় লেস্টার সিটি। ম্যাচে […]

ফের অন্তঃসত্ত্বা দীপিকা, দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন রণবীর

দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন এই তারকা যুগল।রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কন্যা দোয়ার একটি ছবি পোস্ট দেন। তাতে দেখা যায়, রণবীর সিং কন্যা প্রেগন্যান্সি কিট হাতে ধরে আছেন। এ কিটে প্রেগন্যান্সি […]

‘আন্ধার’ সিনেমায়ও থাকছে বেজবাবা সুমনের গান

সাধারণত কোনো সিনেমায় নিজের গান ব্যবহারের অনুমতি দেন না অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, যিনি বেজবাবা সুমন নামে পরিচিত। তবে রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ব্যবহারের জন্য ‘চাইতেই পারো তুমি’ গানটি দিয়ে দেন সুমন। এর কারণ, তানিম নূর তাঁর অন্যতম পছন্দের পরিচালক।এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় থাকা রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমাতেও থাকছে সুমনের […]