রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানে নজরদারি অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে অতিরিক্ত দাম নেয়া, ভেজাল খাদ্য রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো প্রমাণিত অনিয়ম ধরা পরায় পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা […]

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুইটি এরই মধ্যে শেষ। তৃতীয় ও শেষ ওয়ানডেকে সামনে রেখে সোমবার (২০ এপ্রিল) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। যদিও আগের দুই ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়েননি কেউই।সবশেষ বিপিএলের পর পিঠের ইনজুরিতে পড়েছিলেন তানজিম সাকিব। সেই কারণে পাকিস্তান […]

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা জাতীয় নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন থেকেও বঞ্চিত হয়েছেন। তবে এই প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব নিয়ে তার কোনও আক্ষেপ নেই। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, জীবনের যেকোনও পরিস্থিতিতেই তিনি মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন।সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক […]

সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

অনলাইন জগতে ব্যবহারকারীদের বিভ্রান্তি ও প্রতারণা ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। বিশেষ করে ওয়েবসাইটে ব্যবহৃত ‘ব্যাক বাটন হাইজ্যাকিং’ নামে পরিচিত একটি কৌশলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।গুগল জানিয়েছে, এই কৌশলের মাধ্যমে কিছু ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্রাউজারের স্বাভাবিক ‘ব্যাক’ বাটন কাজ করতে বাধা দেয়। ফলে ব্যবহারকারী আগের পেজে ফিরতে চাইলে তাকে ভিন্ন বা অচেনা […]

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ১ হাজার ১৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ঢাকায় এক […]

নিউজিল্যান্ডে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসবে নববর্ষ উদযাপন

নিউজিল্যান্ডের মাটিতে প্রবাসী বাঙালিদের হৃদয়ে বেজে উঠল বৈশাখের সুর। প্রবাসী বাঙালি সংগঠন ‘সম্প্রীতি এনজেড’-এর উদ্যোগে গত ১৮ই এপ্রিল অকল্যান্ডের মাউন্ট রস্কিল ওয়ার মেমোরিয়াল হলে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর বর্ষবরণ উৎসব। বর্ণিল সাজসজ্জা আর সাংস্কৃতিক আবহে দিনটি প্রবাসে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল।উৎসবের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। রঙিন কাগজ, ব্যানার, মুখোশ ও প্ল্যাকার্ড […]

টঙ্গীতে মাদক কারবারীদের কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত

টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে গুরুতর আহত হয়েছে টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল। রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় এ ঘটনায় মামলা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যায় পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি করে। টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় […]

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।সবশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে […]

সৌদি আরব পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ ২০২৬ পালনের জন্য আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। হজের প্রথম দিনে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে পবিত্র ভূমিতে পৌঁছেছেন।রবিবার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন […]

হাসিনার মতো গণরায় অবজ্ঞা করার খেসারত দিতে হবে: এটিএম আজহার

সরকার গণভোটের রায় বাস্তবায়ন করলে বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে। নয়তো শেখ হাসিনার মতো গণরায় অবজ্ঞা করার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি তেলের সংকট ও জনদুর্ভোগ লাঘবে ১১ দলীয় জোট আয়োজিত […]