বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

করোনা মহামারীর সময় বাংলাদেশে গম পাচার সংক্রান্ত অভিযোগ ঘিরে রেশন দুর্নীতি মামলার তদন্ত জোরদার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী ও বসিরহাটের সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, আগামী বুধবার (২২ এপ্রিল) তাকে হাজির হতে বলা হয়েছে।রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরত জাহানকে সল্টলেকের […]
অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক

প্রযুক্তি দুনিয়ার অন্যতম বড় কোম্পানি অ্যাপলের নেতৃত্ব বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। সংস্থাটির দীর্ঘদিনের সিইও টিম কুক আগামী সেপ্টেম্বরে পদ ছাড়ছেন, তার জায়গায় দায়িত্ব নেবেন কোম্পানির অভিজ্ঞ নির্বাহী জন টারনাস। এই পরিবর্তন অ্যাপলের ভবিষ্যৎ কৌশল ও দিকনির্দেশনা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক চলতি বছরের সেপ্টেম্বরে পদ থেকে […]
কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে মধ্যপ্রাচ্যে ব্যাপক অচলাবস্থার পর এই প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য দেশটির আকাশসীমা পুনরায় উন্মুক্ত করা হলো। সোমবার (২০ এপ্রিল) কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বোচ্চ স্তরের প্রস্তুতি এবং পরিচালনা দক্ষতা নিশ্চিত করে সংশ্লিষ্ট সকল জাতীয় সংস্থার সঙ্গে সমন্বয় ও পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণ শেষে ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত নিয়েছে কাতার […]
ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সারাদেশে তাপপ্রবাহের মধ্যে দুটি বিভাগে স্বস্তির বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় […]
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে সফর শুরু করেছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই […]
জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী

বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো এ দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এ দেশের অস্তিত্বেই তারা […]
বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর ফলে একই পরিবার থেকে তিনজনকে জাতীয় সংসদে দেখা যাবে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব […]
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।চূড়ান্ত তালিকায় জামায়াতের ৮ জন ছাড়াও জুলাই শহিদ পরিবার থেকে একজনকে মনোনয়ন দেয়া […]
ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ কবজায় নেয়া সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে যাচ্ছে তেহরান। সোমবার (২০ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে, এর আগে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে-তারা আলোচনায় অংশ নিচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, তেহরানের প্রতিনিধিদল মঙ্গলবার […]
পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার

ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে একের পর এক মার্কিন সামরিক বিমান অবতরণ করায় নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, অন্তত ছয়টি মার্কিন সরকারি বিমান পাকিস্তানের নুর খান এয়ারবেস-এ অবতরণ করে আবার ফিরে গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিমানে যোগাযোগ সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অতিরিক্ত লজিস্টিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। […]