সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

নিউজিল্যান্ডে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসবে নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১ বার

নিউজিল্যান্ডের মাটিতে প্রবাসী বাঙালিদের হৃদয়ে বেজে উঠল বৈশাখের সুর। প্রবাসী বাঙালি সংগঠন ‘সম্প্রীতি এনজেড’-এর উদ্যোগে গত ১৮ই এপ্রিল অকল্যান্ডের মাউন্ট রস্কিল ওয়ার মেমোরিয়াল হলে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর বর্ষবরণ উৎসব। বর্ণিল সাজসজ্জা আর সাংস্কৃতিক আবহে দিনটি প্রবাসে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। রঙিন কাগজ, ব্যানার, মুখোশ ও প্ল্যাকার্ড হাতে সব বয়সের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডঃ কার্লোস চিউং শোভাযাত্রায় যোগ দিয়ে প্রবাসীদের সাথে আনন্দ ভাগ করে নেন। পুরো হল প্রাঙ্গণ সাজানো হয়েছিল সংগঠনের শিশুদের আঁকা বৈচিত্র্যময় সব ছবি দিয়ে।
উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছিল স্থানীয় বাঙালি রেস্তোরাঁ ‘পার্বণ টেস্টি কিচেন’-এর খাবারের স্টল। পাশাপাশি সম্প্রীতির শিশুদের সাজানো ছোট ছোট স্টলগুলো দর্শকদের নজর কেড়েছে। দেশি খাবারের স্বাদ আর শিশুদের চঞ্চলতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
শোভাযাত্রা শেষে শুরু হয় সম্প্রীতির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে বাংলা নতুন বছরকে আবাহন জানানো হয়। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে ডঃ কার্লোস চিউং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম তাদের শিকড় ও সংস্কৃতির সাথে যুক্ত হতে পারছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিকেলের সামান্য বিরতির পর মঞ্চ মাতাতে আসে প্রবাসী বাংলাদেশি মিউজিক্যাল ব্যান্ড ‘স্যান্ডপাইপারস’। একের পর এক জনপ্রিয় গান পরিবেশনের মাধ্যমে তারা উপস্থিত দর্শকদের নাচে-গানে মাতিয়ে রাখেন। প্রায় দুই শতাধিক বাঙালির অংশগ্রহণে অনুষ্ঠিত এই উৎসব নিউজিল্যান্ডের বুকে বাঙালির ভ্রাতৃত্ব ও দেশীয় সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories