ইয়ামাল আমাদের অসম্মান করেনি: কুন্দে

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণের আগে লামিনে ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য নিয়ে যখন তুমুল আলোচনা, তখন সেই বিতর্কে পানি ঢেলে দিলেন ফ্রান্সের ডিফেন্ডার জুল কুন্দে। বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ কুন্দে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফরাসি দল লামিনের কথাকে কোনোভাবেই অসম্মান হিসেবে নেয়নি।স্পেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল সম্প্রতি বলেছিলেন, ‘যদি কোনো দলকে ভয় পেতে হয়, তাহলে ফ্রান্সের স্পেনকে […]

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন ?

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। অন্যদিকে ২০১০ সালের পর প্রথম ফাইনালে চোখ স্পেনের। ফুটবল বিশ্বের কোটি ভক্তের নজর কাড়া এই হাইভোল্টেজ ম্যাচটি পরিচালনার দায়িত্ব কার ওপর পড়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফিফা।ফ্রান্স ও স্পেনের মধ্যকার এই ম্যাচটিতে প্রধান […]

কার হাতে উঠবে গোল্ডেন বুট, শীর্ষে রয়েছেন দুই তারকা

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াইও। সেমিফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই গোলসংখ্যা ৮।নকআউট পর্বেও ধারাবাহিক গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন মেসি। অন্যদিকে কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে গোল করে মেসির পাশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। দুজনই এখন গোল্ডেন […]

জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ দিচ্ছে অপো

বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ করে দিতে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় স্টোর উদ্বোধন, মিট-অ্যান্ড-গ্রিট, মেগা লটারি এবং বিশ্ববিদ্যালয়ে সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিংসহ একাধিক ফ্যান এনগেজমেন্ট কার্যক্রমের আয়োজন করা হয়েছে।আগামী ১৬ জুলাই ঢাকার বসুন্ধরা […]

কষ্ট আর্জেন্টিনার ডিএনএতে মিশে আছে: স্কালোনি

গ্রুপ পর্বের তিন ম্যাচে দাপুটে জয় নিয়েই নকআউটে পা রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু নকআউট পেরিয়ে সেমিফাইনালের পথটা মোটেও সহজ ছিল না। শেষ বত্রিশে কেপ ভার্দে, শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ যে-ই হোক আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিয়েই জিততে হবে- এমনটাই যেন মেনে নিয়েছেন দলটির কোচ লিওনেল […]

ফ্রান্স-স্পেন সেমিফাইনালের মূল্য কত জানেন, স্রেফ চোখ কপালে উঠবে

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বিশ্বকাপের ইতিহাসে এই ম্যাচটা হতে যাচ্ছে সবচেয়ে মহামূল্যবান। মাঠের লড়াইয়ের পাশাপাশি এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদেরও এক মহারণ।স্পেন এবং ফ্রান্স- এই দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য হতে যাচ্ছ প্রায় ৩.১০ বিলিয়ন ডলার (প্রায় ৩৮ হাজার ২৪৩ কোটি টাকা), যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল […]

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে যা লিখছে ব্রিটিশ মিডিয়া

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী বুধবার আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মহারণ ঘিরে ইতোমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।শুধু আসন্ন ম্যাচ নয়, আলোচনায় উঠে এসেছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, দুই দেশের দীর্ঘদিনের ফুটবলীয় বৈরিতা এবং লিওনেল মেসির একটি অনন্য পরিসংখ্যান। […]

নওগাঁর মহাদেবপুরে নিজ শয়ন ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৬)। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার রাতে ছেলে মুক্তার হোসেনসহ তিনজন একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ শয়ন […]

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের কার্যক্রম […]

রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান দুর্গম পাহাড়ি এলাকায় ভারীবর্ষণ/অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।১৩ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০ ঘ‌টিকা হইতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ ইসলামপুর ও […]