শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নওগাঁর মহাদেবপুরে নিজ শয়ন ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার

নওগাঁর মহাদেবপুরে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৬)। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার রাতে ছেলে মুক্তার হোসেনসহ তিনজন একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান স্বামী-স্ত্রী। ভোর রাত সাড়ে ৩ টার দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা এসে খাটের উপর স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পায়। নিহত লোকমান মন্ডল দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তাদের ছেলে মুক্তার হোসেন পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর চাকুরী করেন এবং বাবা-মায়ের সাথে একই বাড়িতে বসবাস করেন। স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন মাদকদ্রব্য সেবনসহ অনলাইন জুয়ায় আসক্ত। এসব টাকার জন্য বাবা-মাকে চাপ দিলে তারা টাকা দিতে অস্বীকার করায় খাবারের সাথে কীটনাশক মিশিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। প্রতিবেশীরা জানান, প্রায় সপ্তাহ খানেক আগে একই কায়দায় খাবারের সাথে কীটনাশক মিশিয়ে স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে খাবারগুলো ফেলে দিলে ওই খাবার খেয়ে বাড়ির কিছু হাঁস মারা যায়। নিহতের ছেলে মুক্তার হোসেন জানান, রাত সাড়ে ৩ টার দিকে টয়লেট সেরে যাওয়ার সময় বাবা-মায়ের ঘরের ঘরের দরজা খোলা দেখে ভিতরে লাইট মেরে দেখি খাট থেকে বাবার পা ঝুলে আছে। ঘরের ভিতরে গিয়ে তাদেরকে ডাক দিলে কোন সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জেলকদ হোসেন জানান, প্রাথমিক সুরতহাল রিপোটে কীটনাশক পানে অথবা খাবারে কীটনাশক প্রয়োগে তাদের মুৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের মাধ্যমে বিষাক্ত কিছু শরীরে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories