বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী বন্যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ফেইসবুকে জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ সরকার জনগণের নিরাপত্তায় ব্যর্থ, লক্ষণ খুব ভালো নয়: জামায়াত আমির সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পথে পুলিশি বাধা মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান লক্ষ্মীপুরে দাদাকে গুলি করায় নাতি গ্রেপ্তার

ইয়ামাল আমাদের অসম্মান করেনি: কুন্দে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫ বার

বিশ্বকাপ সেমিফাইনালে স্পেন-ফ্রান্স মহারণের আগে লামিনে ইয়ামালের আত্মবিশ্বাসী মন্তব্য নিয়ে যখন তুমুল আলোচনা, তখন সেই বিতর্কে পানি ঢেলে দিলেন ফ্রান্সের ডিফেন্ডার জুল কুন্দে। বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ কুন্দে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফরাসি দল লামিনের কথাকে কোনোভাবেই অসম্মান হিসেবে নেয়নি।
স্পেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল সম্প্রতি বলেছিলেন, ‘যদি কোনো দলকে ভয় পেতে হয়, তাহলে ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত।’ একই সঙ্গে তিনি বলেন, ‘ফ্রান্সকে স্পেনের চেয়ে ভালো দল বলা যায় না, কারণ সাম্প্রতিক বড় আসরগুলোতে স্পেনই জয় পেয়েছে। এই মন্তব্য নিয়েই শুরু হয় আলোচনা।
তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কুন্দে বলেন, ‘কোনো মুহূর্তেই আমরা লামিনের পক্ষ থেকে অসম্মান অনুভব করিনি। আমি ওকে খুব ভালোভাবে চিনি। এটা ওর নিজের এবং দলের প্রতি আত্মবিশ্বাসের প্রকাশ।
বার্সেলোনা ডিফেন্ডার আরও বলেন, ‘বার্সেলোনাতেও সে এমনই। সে যা বিশ্বাস করে, সেটাই বলে। এতে অবাক হওয়ার কিছু নেই।
সেমিফাইনাল নিয়ে কুন্দে বলেন, ‘স্পেন ও ফ্রান্স দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে ভালোবাসে। তাই ম্যাচে বলের দখল বড় ভূমিকা রাখবে। স্পেন দীর্ঘ সময় বল দখলে রাখতে পারলে তারা খুবই বিপজ্জনক হয়ে ওঠে। তাই আমাদেরও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে।
স্পেনের বিপক্ষে সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গও উঠে আসে কুন্দের কথায়। তবে তিনি জানান, অতীত নিয়ে পড়ে থাকতে চান না। তিনি বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোর ফল অবশ্যই আমাদের পক্ষে ছিল না। আমরা সেটা জানি। কিন্তু সেটা নিয়ে আমি আচ্ছন্ন নই বা কষ্ট পাচ্ছি না।
বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই ইউরোপিয়ান পরাশক্তির লড়াই তাই শুধু মাঠেই নয়, কথার লড়াইয়েও উত্তাপ ছড়াচ্ছে। তবে কুন্দের বক্তব্যে পরিষ্কার, ফরাসি শিবির ইয়ামালের মন্তব্যকে উসকানি নয়, বরং একজন তরুণ তারকার আত্মবিশ্বাস হিসেবেই দেখছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories