বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী বন্যা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুব সমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ফেইসবুকে জন্ম নিল ‘ব্রয়লার চিকেন পার্টি’ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ সরকার জনগণের নিরাপত্তায় ব্যর্থ, লক্ষণ খুব ভালো নয়: জামায়াত আমির সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা বোর্ড অভিমুখে শিক্ষার্থীরা, পথে পুলিশি বাধা মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান লক্ষ্মীপুরে দাদাকে গুলি করায় নাতি গ্রেপ্তার

কার হাতে উঠবে গোল্ডেন বুট, শীর্ষে রয়েছেন দুই তারকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯ বার

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াইও। সেমিফাইনালের আগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই গোলসংখ্যা ৮।
নকআউট পর্বেও ধারাবাহিক গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন মেসি। অন্যদিকে কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে গোল করে মেসির পাশে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে। দুজনই এখন গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার।
তাদের ঠিক পেছনেই রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেন। দুজনেরই গোলসংখ্যা ৬। কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে বেলিংহাম শিরোপার পাশাপাশি ব্যক্তিগত এই পুরস্কারের লড়াইকেও আরও জমিয়ে তুলেছেন। ৬ গোল নিয়ে তালিকায় আছেন নরওয়ের আর্লিং হালান্ডও। তবে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নেওয়ায় তার গোলসংখ্যা আর বাড়ানোর সুযোগ নেই।
স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল ও ফ্রান্সের উসমান দেম্বেলে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে টিকে আছেন। সেমিফাইনালে ভালো পারফরম্যান্স করলে তারাও শীর্ষ লড়াইয়ে উঠে আসতে পারেন।
৪ গোল করে তালিকায় রয়েছেন আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং স্পেনের মিকেল মেরিনো। ফাইনালে উঠতে পারলে এই তিনজনের সামনেও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories