রাজশাহীর মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাজশাহীর মতিহার থানার একজন ইন্সপেক্টরের পরিচয় দিয়ে অভিযোগকারীদের ফোন করে আসামি ধরার খরচের কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়েরের পর তাদের ব্যক্তিগত তথ্য প্রতারকের কাছে কীভাবে পৌঁছালো,তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা ৪৩ মিনিটের দিকে ০১৭৯৮-৯৫৫৯৯৩ নম্বর থেকে নগরীর মতিহার থানার […]
বর্ষার নতুন পানিতে চলনবিলে দেশি মাছের আমদানি বেড়েছে, জমে উঠেছে বেচাকেনা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে নতুন পানি প্রবেশ করেছে। নতুন পানির প্রবাহে বিলের বিভিন্ন াজলাশয়ে দেশি প্রজাতির ছোট মাছের উপস্থিতি কয়েক গুণ বেড়ে গেছে। এর ফলে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন দেশি মাছের ব্যাপক আমদানি ও জমজমাট বেচাকেনা চলছে।স্থানীয় জেলেরা জানান, গত […]
২৪ ঘণ্টার মধ্যেই বড় ধরনের সাফল্য অর্জন করেছে জিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারের সংঘবদ্ধ অপরাধ, মাদক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নির্দেশনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড় ধরনের সাফল্য অর্জন করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।মহানগরের দাক্ষিণ খান পূর্বপাড়ায় ভাড়া নেওয়া একটি শেডে গড়ে তোলা দেশীয় মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৬০ লিটার উৎপাদিত দেশীয় মদ, মদ তৈরির কাঁচামাল ভর্তি ২৯টি ড্রাম এবং […]
গাজীপুরের ৫ এমপির এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা। ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ত্রাণ তহবিলে দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা।জেলা প্রশাসন জানিয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের অর্থ সংগ্রহ করে জেলা প্রশাসনের সমন্বয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ […]
মহাদেবপুরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু ॥ নিজ শয়ন কক্ষ থেকে লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৬)। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রবিবার রাতে ছেলে মুক্তার হোসেনসহ তিনজন একসঙ্গে রাতের খাবার খেয়ে […]
কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার চাপায় আহত হোমিও চিকিৎসকের মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেটকার চাপায় আহত দিলীপ বিশ্বাস (৫৫) নামের এক হোমিও চিকিৎসক মৃত্যু বরণ করেছেন।রোববার (১২ জুলাই) সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে বিকেলের দিকে খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।মৃত দিলীপ বিশ্বাস উপজেলার বেতবাড়িয়া এলাকার ঋষি বিশ্বাসের ছেলে।জানা গেছে, খোকসা বাজার থেকে একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান […]
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২৯৬৫ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।সংবাদ সম্মেলনে […]
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকায় একটি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সম্পূর্ণ শরীর ঝলসে গিয়ে ৩০ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির পরিচয় এখনও বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল […]
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুমের মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ […]
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা ও পাহাড়ধস-সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবারের সদস্যরা, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখ ২২ হাজার […]