বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ করে দিতে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় স্টোর উদ্বোধন, মিট-অ্যান্ড-গ্রিট, মেগা লটারি এবং বিশ্ববিদ্যালয়ে সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিংসহ একাধিক ফ্যান এনগেজমেন্ট কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ জুলাই ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-১-এ অপোর নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করা হবে। এদিন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ভক্ত ও ক্রেতাদের সঙ্গে সময় কাটাবেন।
স্টোর উদ্বোধনের দিন প্রথম ১০০ জন স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষরিত টি-শার্ট। এছাড়া ওই দিন অপো স্মার্টফোন কেনা প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশ নিয়ে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষরিত ফুটবলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।
এছাড়া ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ডিজিটাল ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীরা জামাল ভূঁইয়ার সঙ্গে এক্সক্লুসিভ ‘মিট-অ্যান্ড-গ্রিট’ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একইভাবে ‘শুট অ্যান্ড উইন – মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ক্যাম্পেইনের বিজয়ীরাও জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যও বিশেষ আয়োজন করেছে অপো। দেশব্যাপী ভোটাভুটিতে সর্বোচ্চ ভোট পাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে আগামী ১৬ জুলাই জামাল ভূঁইয়ার উপস্থিতিতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা তাঁর সঙ্গে একসঙ্গে ম্যাচ উপভোগের পাশাপাশি ফ্যান এনগেজমেন্ট সেশনে অংশ নিতে পারবেন।
অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ফুটবল বাংলাদেশের মানুষকে একসঙ্গে যুক্ত করে। তাই বিশ্বকাপ উপলক্ষে শুধু একটি প্রচারণা নয়, বরং ভক্তদের জন্য অর্থবহ ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই অপোর লক্ষ্য। তিনি বলেন, জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলের গর্ব ও আবেগের প্রতীক। তাঁর সঙ্গে ভক্তদের সরাসরি যুক্ত করার মাধ্যমে এমন কিছু স্মৃতি তৈরি করতে চায় অপো, যা খেলার শেষ বাঁশির পরও দীর্ঘদিন মনে থাকবে।
Leave a Reply