শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নরসিংদী জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। তিনি জনগণের সহযোগিতাকে অপরাধমুক্ত সমাজ গঠনের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।
সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ এবং অন্যান্য ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories