জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতে ইসলামীর গণমিছিল

গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলটির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার উদ্যোগে শনিবার বাদ আসর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মিছিল শুরু হয়।পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট ও চেরাগআলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজগেট এলাকায় গিয়ে সমাবেশে […]
সাউথ এশিয়ান প্যারেড ৯ আগস্ট জ্যাকসন হাইটসে

নিউইয়র্কে বহুজাতিক সমাজে বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের অবস্থান জোরালোভাবে উপস্থাপনের অভিপ্রায়ে ৯ আগস্ট ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’ অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসে ৬৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৩৭ এভিনিউ ধরে যাবে প্যারেড। এ উপলক্ষে চলমান প্রস্তুতি আলোকে গত ২২ জুলাই এক সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে রেস্টুরেন্ট ‘নবান্ন পার্টি’ হলে। এতে সর্বশেষ পরিস্থিতি আলোকপাত করেন হোস্ট বাংলাদেশ […]
চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ লি কেকিয়াংয়ের

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে দেশটির অর্থনৈতিক উন্নয়ন জোরদারে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৬-২০৩০ মেয়াদের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুতে উদ্ভাবনভিত্তিক, উচ্চমানের ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে সরকারের বিদ্যমান নীতিগুলোর কার্যকর ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী নতুন সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। […]
ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন দেশের জনগণ: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে প্রকৃত বীর ছিলেন ইরানের জনগণ এবং দেশের ভবিষ্যৎও তারাই নির্ধারণ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, “দুই বছর আগে (৩০ জুলাই ২০২৪) আমাদের সরকারের যাত্রা শুরু হয়েছিল। একই দিনে আমাদের সম্মানিত অতিথিকে ইসরাইলি শাসক গোষ্ঠীর হাতে হত্যার ঘটনার মধ্য দিয়ে সেই অধ্যায়ের সূচনা […]
দীর্ঘ ৩২ বছর পর আবারও চালুর পথে কুমিল্লা বিমানবন্দর

দীর্ঘ ৩২ বছর পর আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে কুমিল্লা বিমানবন্দর। সরকারের আঞ্চলিক বিমানবন্দর পুনরায় সচল করার মহাপরিকল্পনায় স্থান পেয়েছে দেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত এই জেলার বিমানবন্দর। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে এখান থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করা সম্ভব হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দশক ধরে কুমিল্লা বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা না […]
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করলো যুক্তরাষ্ট্র

আগামী ৩ আগস্ট থেকে বাংলাদেশিসহ ৫০টি দেশের পর্যটক ও ব্যবসায়ীদের মার্কিন ভিসার জন্য ২০ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে। এই ব্যবস্থার আওতায় দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটন ভিসার আবেদনের সময় ২০ হাজার ডলার পর্যন্ত অর্থ জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ৩ আগস্ট থেকে কার্যকর […]
এনসিপির বিরুদ্ধে নওগাঁয় ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

এনসিপি ও দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে নওগাঁয় যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল করেছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে মুক্তির মোড় থেকে এই মশাল মিছিল বের হয়।রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক নয়ন, নওগাঁ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিক হাসান, উপজেলা মহিলা ভাইস […]
এবার ছেলের পরিচালনায় পর্দায় ফিরবেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার আগে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত শেষ ছবি ‘জন নয়াগণ’। কিন্তু অভিনয় থেকে বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরবেন বিজয়? তা-ও আবার ছেলের পরিচালনায়? ব্যাপারটা কী?আসলে বিজয়ের ছেলে জেসন সঞ্জয় সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বাবার মতো অভিনয় […]
টিএফআই সেল তদন্তে নতুন তথ্য: চিফ প্রসিকিউটর

ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে রাখা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।চিফ প্রসিকিউটর বলেন, টিএফআই সেলের নির্যাতনকক্ষ ও সংশ্লিষ্ট […]
ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের কাছে […]